বহু ভক্ত সমাগমে দহমী মাতার মন্দিরের দ্বার উদ্বোধন নিউটাউনে
কলকাতা ১৫ এপ্রিল ‘২৪:- রাজস্থানী ভক্ত সমাজের কথা মাথায় রেখে কোলকাতার উপকণ্ঠে অবস্থিত নিউটাউনের ধর্মতলার পাঁচুরিয়া-য় সম্প্রতি নির্মিত হয়েছে ‘দহমী মাতার মন্দির’।‘দহমী মাতা ট্রাস্ট’-এর উদ্যোগে আজ মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী ‘দহমী মাতা’ (মনসা)-র প্রাণ প্রতিষ্ঠা করা হয়। ‘দহমী মাতা ট্রাস্ট’-এর অছি পরিষদের অন্যতম সদস্য সুশীলকুমার গোয়েল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “দহমী মাতা আমাদের কুলদেবী। রাজস্থানের কোটপুতলী বহরোড জেলার…

