নানা রঙের দিনগুলি
প্রদীপ্ত চৌধুরী পর্ব দুই আমার বস ছিলেন সতীনাথ চট্টোপাধ্যায়। এখনকার নামী অভিনেতা পরমব্রতর বাবা। একটু আত্মভোলা এবং গুণী মানুষ। এসরাজ বাজাতে জানতেন। একদিন আমায় assignment দিলেন, হোটেল হিন্দুস্থানে গিয়ে ‘মিস ক্যালকাটা’ কভার করতে হবে।পুলক আর আমার ধরে না। সময়মতো চলে গেলাম যথাস্থানে। চোখ বড় বড় করে দেখলাম, হোটেলের বিশাল লনে বসেছে বর্ণাঢ্য আসর। মঞ্চে চলেছে…

