মামরাজ জয়ত্রী ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামীণ শিক্ষায় নতুন দিশা, প্রতিষ্ঠিত হলো প্রণবানন্দ বিদ্যামন্দির
কলকাতা: গ্রামীণ শিক্ষা ও সামগ্রিক সামাজিক উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে পদ্মশ্রী মামরাজ আগরওয়ালা ভবনে নবনির্মিত প্রণবানন্দ বিদ্যামন্দিরের উদ্বোধন করা হলো। এই অঞ্চলের শিশুদের জন্য শিক্ষার পরিসর বিস্তৃত ও সুসংগঠিত করতে ভারত সেবাশ্রম সংঘকে সহায়তা করেছে মামরাজ জয়ত্রী ফাউন্ডেশন। প্রণবানন্দ বিদ্যামন্দিরের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের সাধারণ সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ,…

