ডাঃ হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী ও বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন
আধুনিক হোমিওপ্যাথির জনক ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী ও বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালিত হল কলকাতার ভবানীপুরে।প্রতাপ চন্দ্র মেমোরিয়াল হোমিওপ্যাথি হাসপাতাল এন্ড কলেজ এলামনি এসোসিয়েশনের এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতাপ চন্দ্র মজুমদারের বংশধর প্রচেতা মজুমদার। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক, শিক্ষক ও প্রাক্তন ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশানাল কমিশন ফর হোমীওপ্যাথীর…

