মন্মথপুরে ভক্তির বর্ণাঢ্য স্রোত১১তম প্রণব রথযাত্রায় উৎসবমুখর প্রণব মন্দির এলাকা
ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা যুগাবতার যুগাচার্য্য স্বামী প্রণবানন্দজী মহারাজ-এর ১৩১তম শুভ আবির্ভাব তিথি ও পুণ্যময়ী মাঘীপূর্ণিমা উপলক্ষে মন্মথপুর প্রণব মন্দির প্রাঙ্গণে মহাসমারোহে অনুষ্ঠিত হল ১১তম প্রণব রথযাত্রা। মানবকল্যাণের আদর্শ ও শাস্ত্রসম্মত ধর্মাচরণের সমন্বয়ে তাঁর বাণীকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই রথযাত্রার আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।দুপুর ঠিক ২টোয়, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এবং সমস্ত ধর্মীয় বিধি…

