টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা-র দশম সংস্করণের জন্য প্রস্তুত হচ্ছেন ২৩,০০০-এরও বেশি প্রতিযোগী; তাঁদের জন্য করা হয়েছে নিশ্ছিদ্র আয়োজন।
কলকাতা, ১৭ই ডিসেম্বর ২০২৫: বিশ্বের প্রথম ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেবেল রোড রেসের আয়োজক সংস্থা প্রোক্যাম ইন্টারন্যাশনাল, রবিবার, ২১শে ডিসেম্বর ২০২৫-এ অনুষ্ঠিতব্য টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা-র জন্য একটি নির্বিঘ্ন আয়োজন এবং উন্নত রেসের অভিজ্ঞতা নিশ্চিত করেছে। আইকনিক রেড রোডের মিডিয়া সেন্টারে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে রেসের পথ এবং চিকিৎসা সুবিধাগুলির বিশদ বিবরণ তুলে…

