স্বপ্নাদেশে প্রতিষ্ঠিত বিরাটির দাস বাড়ির দক্ষিণা কালী, ১৯৭০ সাল থেকে চলে আসছে ঐতিহ্যবাহী পুজো
বিরাটি: নিতাই মালাকার স্বপ্নাদেশে পাওয়া দেবীমূর্তিকে প্রতিষ্ঠা করে শুরু হয়েছিল কালীপুজো। দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে পাঁচ দশকেরও বেশি সময়। উত্তর ২৪ পরগনার বিরাটির দাস বাড়ির দক্ষিণা কালীপুজো আজও নিষ্ঠা, ভক্তি ও পারিবারিক ঐতিহ্যের সঙ্গে সমান মর্যাদায় পালিত হয়ে আসছে। এই পুজোর সূচনা ১৯৬৮ সালে। কলকাতার বাসিন্দা কার্তিকচন্দ্র দাস মহাশয় ওই বছর স্বপ্নাদেশ পান মা কালীর।…

