আয়ুষ্মান দিবসে নব রাজা লেনে রক্তদান ও বস্ত্রদানের জোয়ার, ৬০ জনের স্বেচ্ছায় রক্তদান

কলকাতা:
আয়ুষ্মান সপ্তাহ ২০২৬ উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং নব রাজা লেন সম্মিলনীর ব্যবস্থাপনায় কলকাতা ৯ এর রাজা লেনে পালিত হলো আয়ুষ্মান দিবস। ১৬ই আগস্ট ২০২৬, রবিবার দিনভর এই উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বস্ত্রদান কর্মসূচীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোড়াসাঁকোর বিধায়ক বিজয় ওঝা। এছাড়াও উপস্থিত ছিলেন দেবাশীষ পাইন, সুবোধ দাস, জয়নারায়ণ সিং, বাদল সরকার, অচিন্ত্য লাহা, সোমা সিংহ বসাক, প্রবন্ধ রায়, সঞ্জয় রায় সহ এলাকার আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁরা সকলেই রক্তদাতাদের উৎসাহিত করেন এবং সমাজসেবামূলক এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এদিনের রক্তদান শিবিরে সর্বমোট ৬০ জন নাগরিক স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে ২৫ জন ছিলেন মহিলা এবং ৩৫ জন পুরুষ। স্বাস্থ্য সচেতনতা এবং মানবতার সেবায় সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে উপস্থিত সকলেই খুশি।
একই সঙ্গে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণও করা হয়। আয়োজকদের তরফ থেকে জানানো হয়, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং রক্তের অভাব মেটানোর লক্ষ্যেই এই কর্মসূচী।
নব রাজা লেন সম্মিলনীর সদস্যরা জানান, আগামীতেও এলাকার স্বাস্থ্য ও সমাজকল্যাণের জন্য এই ধরনের কর্মসূচী ধারাবাহিকভাবে চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *