আগমনীর আবহে সেজে উঠছে টলিপাড়া, পুজোর আগে আসছে গৌরব সরকারের নতুন গানকল্যাণ সেন বরাটের স্টুডিওতে রেকর্ডিং, মানিকতলার দে বাড়িতে হলো শুটিং


কলকাতা: দুর্গাপুজোর ঢাকের বোল বাজার আগেই বাঙালির মনে আগমনীর আমেজ ছড়াতে আসছে একটি নতুন গান। হরি প্রসাদ দে-র কথায় এবং বাপ্পা চ্যাটার্জির সুরে গানটি গেয়েছেন সারেগামাপা খ্যাত জনপ্রিয় শিল্পী গৌরব সরকার।বিশিষ্ট সুরকার কল্যাণ সেন বরাটের স্টুডিওতে হয়েছে গানটির রেকর্ডিং। রেকর্ডিস্টের দায়িত্বে ছিলেন কৌস্তুভ সেন বরাট।গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন দেবজ্যোতি মুখোপাধ্যায়। উত্তর কলকাতার ঐতিহ্যবাহী মানিকতলার দে বাড়িতে চিত্রায়িত এই ভিডিওতে ফুটে উঠেছে সাবেকি পুজোর আবহ, যা গানটিতে যোগ করেছে এক অন্য মাত্রা।ভিডিওর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রতীপ্ত ঘোষ, অনুসূয়া দাস ও পরাগ বরণ পাল। নৃত্যে রয়েছেন অস্মিতা রায়। পার্শ্বচরিত্রে দেখা যাবে কাবেরী মুখোপাধ্যায়, কেয়া চক্রবর্তী ও শর্মিলা চক্রবর্তীকে।নেপথ্যে মেকআপের দায়িত্বে ছিলেন শিল্পী সুমিত, চিত্রগ্রহণে গৌতম রায়, আর সার্বিক ব্যবস্থাপনায় নেপাল দাস।জানা গেছে, আসন্ন দুর্গাপুজোর সময়েই PMV Records-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এই আগমনী গান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *