কলকাতা: উত্তর কলকাতার তথা ভারতবর্ষের ঐতিহ্যবাহী এবং বহুল জনপ্রিয় কলকাতা নবযুবক সংঘের, যা ফাটাকেষ্টর কালীপূজা নামে সকলের কাছে পরিচিত, তার ৬৯ তম বর্ষের কালীপূজার শুভ সূচনা হলো খুঁটি পূজোর মধ্য দিয়ে।
এদিন বৈদিক মন্ত্রোচ্চারণ ও ঢাকের বোলে আনুষ্ঠানিকভাবে খুঁটি পূজা সম্পন্ন হয়। এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।উপস্থিত ছিলেন বড়বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় ওঝা, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ, সমাজসেবী সঞ্জয় বক্সি, প্রবন্ধ রায় ওরফে ফান্টা, অ্যাডভোকেট অনিল কুমার দাস, মিউজিক ডাইরেক্টর শিবু সোম এবং সঞ্জয় রায় সহ আরও অনেকে।
এদিনের অনুষ্ঠানে বহু সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খুঁটি পূজোর মাধ্যমে মায়ের আগমনের সূচনা হলেও, উদ্যোক্তাদের চোখেমুখে এখন থেকেই ব্যস্ততার ছাপ।
কলকাতা নবযুবক সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবছরও তাদের পূজোয় থাকবে বিশেষ চমক। ৬৯ তম বর্ষে পদার্পণ করে ফাটাকেষ্টর কালীপূজা এবার আরও বড় আকারে মানুষের সামনে তুলে ধরা হবে। আলো, মণ্ডপসজ্জা এবং প্রতিমায় থাকবে নতুনত্বের ছোঁয়া।খুঁটি পূজা উপলক্ষে আয়োজকদের মধ্যে ছিল উৎসবের আমেজ।

