কলকাতা, নভেম্বর ২০২৬: কলকাতার উৎসবের মরসুমে শহরজুড়ে বিশেষ উদ্যোগ নিয়ে হাজির হল মিআ বাই তনিশ্ক্। ২৭ থেকে ২৯ অক্টোবর, তিন দিন ধরে চলল ব্র্যান্ডের ‘মিআ অন হুইলস’ ক্যাম্পেন। হিরে বসানো গাড়ির মাধ্যমে শহরের বিভিন্ন পাড়া ও জনপ্রিয় শপিং ডেস্টিনেশনে পৌঁছে গেল মিআ। এই উদ্যোগের মাধ্যমে ব্র্যান্ডটি তুলে ধরেছে তার ‘প্রেশাস, এভরি ডে’ ভাবনা—প্রতিদিনের সাজে ফাইন জুয়েলারির সৌন্দর্যকে আপন করে নেওয়া। পাশাপাশি, গ্রাহকেরা মিআর আধুনিক ডিজাইনের গয়না কাছ থেকে দেখার এবং নিজেদের পছন্দ ও স্টাইলের সঙ্গে মানানসই গয়না খুঁজে নেওয়ার সুযোগ পেয়েছেন।
কলকাতার বিভিন্ন প্রান্তে গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলতে মিআ বাই তনিশ্ক্-এর ‘মিআ অন হুইলস’ উদ্যোগে ছিল নানা ইন-স্টোর অভিজ্ঞতা ও আলাপচারিতার আয়োজন। ২৮ অক্টোবর টাইটান কোম্পানি লিমিটেডের ইস্ট রিজিয়নের রিজিয়নাল বিজনেস হেড মিস্টার সাহ গৌরব কৃষ্ণ পার্ক স্ট্রিটের মিআ বাই তনিশ্ক্ স্টোর থেকে এই যাত্রার সূচনা করেন। এরপর শহরের বিভিন্ন প্রান্তে আরও দু’দিন ধরে চলে এই উদ্যোগ। প্রতিটি স্টপে গ্রাহকেরা মিআর সঙ্গে পরিচিত হওয়ার, গয়নার সম্ভার দেখার এবং নানা অভিজ্ঞতার মাধ্যমে ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পান।
মিআ বাই তনিশ্ক্-এর এই উদ্যোগ প্রসঙ্গে শ্রী সাহ গৌরব কৃষ্ণ, রিজিয়নাল বিজনেস হেড, টাইটান কোম্পানি লিমিটেড বলেন, “কলকাতা মিআ বাই তনিশ্ক্-এর কাছে একটি গুরুত্বপূর্ণ বাজার। ‘মিআ অন হুইলস’-এর মতো উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের স্টোরের বাইরেও গ্রাহকদের কাছে পৌঁছতে পারছি। এই উদ্যোগের লক্ষ্য হল শহরের বিভিন্ন প্রান্তের গ্রাহকদের কাছে আমাদের আধুনিক ডিজাইনের ফাইন জুয়েলারি তুলে ধরা এবং আরও আকর্ষণীয় ও সহজ উপায়ে তাঁদের ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ করে দেওয়া। এই অঞ্চলে আমাদের উপস্থিতি আরও বাড়ানোর পাশাপাশি, আজকের গ্রাহকদের বদলে যাওয়া পছন্দ ও নিজস্ব স্টাইলের সঙ্গে মানানসই নানা ধরনের গয়না পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”
তিন দিন ধরে ‘মিআ অন হুইলস’-এর গাড়িগুলি কলকাতার বিভিন্ন পাড়া ও জনপ্রিয় শপিং ডেস্টিনেশনে ঘুরেছে। ২৭ অক্টোবর বাগুইআটি, সিটি সেন্টার নিউ টাউন, মধ্যমগ্রাম, সোদপুর এবং যশোর রোড থেকে শুরু হয় এই যাত্রা। ২৮ অক্টোবর গাড়িগুলি পৌঁছয় পার্ক স্ট্রিট, রাসবিহারী, অ্যাক্রোপলিস মল, সেক্টর ফাইভ এবং সিটি সেন্টার সল্টলেকে। শেষ দিন, ২৯ অক্টোবর, বিটি রোড, গড়িয়া, বাঘাযতীন, সাউথ সিটি মল এবং হাওড়ার অবনী মলে পৌঁছয় ‘মিআ অন হুইলস’। এভাবেই তিন দিন ধরে কলকাতার বিভিন্ন প্রান্তের গ্রাহকদের কাছে পৌঁছে যায় মিআ বাই তনিশ্ক্।
‘মিআ অন হুইলস’-এর মূল ভাবনা হল, গয়না শুধু বিশেষ কোনও অনুষ্ঠানের জন্য নয়, প্রতিদিনের সাজেরও অংশ হতে পারে। এই উদ্যোগের মাধ্যমে মিআ বাই তনিশ্ক্ কলকাতার বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছে তাদের ‘প্রেশাস, এভরি ডে’ ভাবনা। এর মাধ্যমে মহিলাদের নিজেদের পছন্দ ও স্টাইলকে গুরুত্ব দিতে, নিজের মতো করে সাজতে এবং জীবনের ছোট ছোট মুহূর্তও উদ্যাপন করতে উৎসাহিত করেছে ব্র্যান্ডটি।
উদ্যাপনের আনন্দ আরও বাড়াতে মিআ বাই তনিশ্ক্ হিরের গয়নার মেকিং চার্জে সর্বোচ্চ ১০০% ছাড় দিচ্ছে। এই অফারের মাধ্যমে গ্রাহকেরা বিভিন্ন অনুষ্ঠান, প্রিয়জনকে উপহার দেওয়া কিংবা প্রতিদিনের সাজে নিজের স্টাইলকে তুলে ধরার জন্য আধুনিক ডিজাইনের গয়না বেছে নিতে পারবেন।

