বাংলা OTT দুনিয়ায় নতুন সংযোজন — ক্লিক ক্যানভাস এন্টারটেইনমেন্ট

কলকাতা, ২১ আগস্ট ২০২৬: বাংলার ডিজিটাল বিনোদন জগতে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে ক্লিক ক্যানভাস এন্টারটেইনমেন্ট। আজ অ্যাকোয়াটিকা ব্যাঙ্কুয়েট অ্যান্ড রিসোর্টে আনুষ্ঠানিকভাবে এই নতুন OTT প্ল্যাটফর্মের উদ্বোধন হল।

ক্লিক ক্যানভাস এন্টারটেইনমেন্টের CEO ও উদ্যোগপতি প্রিয়জিত পাল-এর দূরদর্শী ভাবনায় তৈরি এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হল বাংলা ভাষার পাশাপাশি নেপালি, অসমীয়া, ওড়িয়া, সাঁওতালি-সহ ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষার বৈচিত্র্যময় কনটেন্টকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা।

ক্লিক ক্যানভাসে দর্শকরা উপভোগ করতে পারবেন Original ও Licensed Content—যার মধ্যে রয়েছে Short Films, Web Series, Independent Films, Music Videos এবং Drama, Thriller, Romance, Horror ও Comedy-সহ বিভিন্ন ঘরানার বিনোদন।

উদীয়মান পরিচালক, প্রযোজক, লেখক, অভিনেতা, শিল্পী ও স্বাধীন নির্মাতাদের জন্য একটি বৃহত্তর ডিজিটাল মঞ্চ তৈরি করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। পাশাপাশি আধুনিক কনটেন্ট ক্রিয়েশন ও মিডিয়া প্রোডাকশনের জন্য আত্মপ্রকাশ করেছে ‘ক্লিক ক্যানভাস স্টুডিও’।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শ্রী লক্ষীকান্ত সাউ, বিশিষ্ট আলোক চিত্রী শিল্পী শ্রী অনুপম হালদার সহ ক্লিক ক্যানভাস এন্টারটেইনমেন্ট এর অভিনেতা ও অভিনেত্রীরা

ক্লিক ক্যানভাস এন্টারটেইনমেন্টের আসন্ন উল্লেখযোগ্য রিলিজগুলির মধ্যে রয়েছে সাইলেন্স, ইন্দুবালা, অন্ত থেকে আরম্ভ, আকর্ষণ, বাই মুসকান, দিল জিত লিয়া এবং মিরর।

ভারতের বৈচিত্র্যময় গল্প ও প্রতিভাকে এক ছাতার নীচে নিয়ে আসার লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে ক্লিক ক্যানভাস এন্টারটেইনমেন্টের নতুন যাত্রা।

ক্লিক ক্যানভাস এন্টারটেইনমেন্ট
গল্প দেখুন। অনুভূতিকে স্পর্শ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *