কলকাতা (১৪ সেপ্টেম্বর ‘২৬):- ভাদ্রমাসের শুক্লা তৃতীয়ার পবিত্র মুহূর্তে রবিবার সন্ধ্যায় জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় ওঝা, কলকাতা পৌরনিগমের অন্যতম পৌরমাতা মীনাদেবী পুরোহিত, ‘ভারতীয় জনতা পার্টি’-র উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন ঘোষ, জয়নারায়ণ সিংহ, সঞ্জয়কুমার মিশ্র সহ একঝাঁক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে কলকাতার ৬৭, কেশবচন্দ্র সেন স্ট্রিটে উন্মোচিত হল ‘সিদ্ধি বিনায়ক স্পোর্টিং ক্লাব’-এর গণেশ মূর্তি।
এই বছর এখানকার গণেশ আরাধনা ১৬ বছরে পদার্পণ করল।
ক্লাবের সম্পাদক মণীশকুমার সাও-র পাশে দাঁড়িয়ে এই পুজোর সাথে জড়িত অন্যতম সদস্য দিবাকর ঘোষ জানিয়েছেন, “ক্লাবের প্রধান কর্মকাণ্ড গণেশ পুজো হলেও বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকে ‘সিদ্ধি বিনায়ক স্পোর্টিং ক্লাব’।”
এই বছর এই ক্লাবের গণেশ পুজোর মুখ্য পৃষ্ঠপোষক রূপে রয়েছেন জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক বিজয় ওঝা, চেয়ারম্যান রূপে রয়েছেন ‘ভারতীয় জনতা পার্টি’-র উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন ঘোষ, সভাপতি রূপে রয়েছেন ওমপ্রকাশ পাণ্ডে।

