‘ঢাক অফ বেঙ্গল’-এর মাধ্যমে নিউটাউনে দুর্গাপুজোর ধ্বনি ও মেজাজ ফিরিয়ে আনল উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক

কলকাতা, ১5 অক্টোবর ২০২৬: এবারের দুর্গাপুজোয় উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক বাংলার সবচেয়ে বড় উৎসবের প্রবাদপ্রতিম ধ্বনি ও মেজাজকে জীবন্ত করে তুলছে নিউটাউনের সার্বজনীন পুজা প্যান্ডেল-এ ১৪ই থেকে ২১শে অক্টোবর ২০২৬, ‘ঢাক অফ বেঙ্গল’ নামে এক মগ্ন করে রাখার মত ইনস্টলেশনের মাধ্যমে।

দুর্গাপুজো ব্র্যান্ডিং ক্যাম্পেনের অঙ্গ হিসাবে এই উদ্যোগের লক্ষ্য এমন এক আকর্ষণীয় অভিজ্ঞতা সৃষ্টি করা, যা প্রথাগত ব্র্যান্ড বিজ্ঞাপন ব্যবস্থাকে ছাড়িয়ে যায় এবং অতিথিদের সেইসব ধ্বনির সঙ্গে আদানপ্রদান করার ক্ষমতা দেয় যা দুর্গাপুজোর উৎসবের মেজাজের প্রাণ।

এই অভিজ্ঞতার কেন্দ্রে রয়েছে একটি ৮ ফুট x ৬ ফুট শৈল্পিক ঢাক। সেটিকে ডিজাইন করা হয়েছে হিরো ইনস্টলেশন হিসাবে এবং হাতে রং করা হয়েছে সাবেকি বাঙালি শিল্পকর্মের মত করে। ফ্রেম হিসাবে ব্যবহার করা হয়েছে ফ্লোরাল ডেকোর ও ঝলমলে LED লাইটিং। এই ইনস্টলেশনের পরিপূরক হিসাবে আছে এক আদানপ্রদানমূলক সাউন্ড জোন, যেখানে অতিথিরা ঢাক, শঙ্খ, ঘন্টা আর কাঁসরের মত সাবেকি পুজোর বাজনা চালু করতে পারবেন চারটি আলোকিত ইন্টারঅ্যাকটিভ বিন্দুর যে কোনো একটি টিপে।

এই অভিজ্ঞতা জোগানোর লক্ষ্য, এই আলাদা আলাদা ধ্বনিগুলিকে যুক্ত করে এমন এক মগ্ন করে রাখার মত সাউন্ডস্কেপ তৈরি করা, যেখানে প্রত্যেকটি আলো জ্বাললেই একটি লাইভ পুজোর শব্দ বেজে উঠবে। ফলে অতিথিরা শোনার, স্পর্শ করার, অভিজ্ঞতা অর্জন করার সুযোগ পাবেন।

আশা করা হচ্ছে যে ৮ দিনে প্রায় ৫০ লাখ অতিথি এই ইনস্টলেশন দেখতে আসবেন।

‘ঢাক অফ বেঙ্গল’-এর মাধ্যমে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের লক্ষ্য ক্ষণিকের জন্য থমকে দাঁড়িয়ে দুর্গাপুজোর স্বতন্ত্র সাংস্কৃতিক সাউন্ডস্কেপের অভিজ্ঞতা অর্জন করা।

এই উপলক্ষে লক্ষ্মণ ভেলথুয়ম, সিএমও, উজ্জীবন স্মল ফাইন্যান্স, বলেন “উজ্জীবনে আমাদের বিশ্বাস যে শব্দের মানসিক যোগ তৈরি করার এবং একটি ব্র্যান্ড অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তোলার শক্তি আছে। আমাদের ‘সাউন্ড অফ উজ্জীবন’-এর শিকড় এই পরিচিতিতেই। ‘ঢাক অফ বেঙ্গল’-এর সাহায্যে আমরা এই ভাবনাকে এমন এক সাংস্কৃতিক পরিবেশে নিয়ে যাচ্ছি যা বাংলার পক্ষে গভীর অর্থপূর্ণ। ঢাক, শঙ্খ, ঘন্টা আর কাঁসর স্রেফ দুর্গাপুজোর ধ্বনি নয়, ওগুলো সেইসব আবেগ, উদ্দীপনা ও নৈকট্যের অবিচ্ছেদ্য অঙ্গ যেগুলো এই উৎসবের নির্ধারক। এই মগ্ন করে দেওয়ার মত অভিজ্ঞতার মাধ্যমে আমরা চেয়েছিলাম এইসব পরিচিত শব্দকে এমনভাবে জীবন্ত করে তুলতে যাতে মানুষ পুজোর মেজাজ উদযাপন করার পাশাপাশি ইন্টারঅ্যাক্ট করতে পারেন, অভিজ্ঞতা অর্জন করতে পারেন এবং ভাগ করে নিতে পারেন।”

এই অভিজ্ঞতায় আরও আছে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের লোগো ও ব্র্যান্ড রং, যা রুচিসম্মতভাবে ঢাক, প্ল্যাটফর্ম ও ইন্টারঅ্যাকটিভ পয়েন্টগুলির মধ্যে রাখা হয়েছে। সঙ্গে আছে উৎসবের উষ্ণ শুভেচ্ছা, যা উৎসবের ইনস্টলেশন ও উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের ব্র্যান্ড আখ্যানের মধ্যে এক মসৃণ সংযোগ তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *