পশ্চিমবঙ্গে বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা (Cleft Lip & Palate) অস্ত্রোপচারের জন্য মুথুট পাপ্পাচান ফাউন্ডেশন, এইচ.পি. ঘোষ হাসপাতাল ও মিশন স্মাইলের যৌথ উদ্যোগ
কলকাতা, ৩ জুলাই, ২০২৬:মিশন স্মাইল, মুথুট পাপ্পাচান ফাউন্ডেশন এবং এইচ.পি. ঘোষ হাসপাতাল-এর যৌথ উদ্যোগে কলকাতায় একটি সমন্বিত ক্লেফ্ট সার্জিক্যাল ক্যাম্প আয়োজন করা হচ্ছে। এই ক্যাম্পে পশ্চিমবঙ্গের শিশু ও তরুণ-তরুণীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ক্লেফ্ট (ঠোঁট ও তালু কাটা) অস্ত্রোপচার করা হবে। চার দিনব্যাপী এই শিবিরটি ৩ জুলাই থেকে ৬ জুলাই, ২০২৬ পর্যন্ত এইচ.পি. ঘোষ হাসপাতাল, কলকাতায়…

