খবর প্লাস
দক্ষিণ কলকাতার ৫৮ বি, প্রতাপাদিত্য রোডে চালু হল ‘আইকনিক’
কলকাতা১৫ জানুয়ারী ২০২৫: দক্ষিণ কলকাতার ৫৮ বি, প্রতাপাদিত্য রোডে চালু হল অনুষ্ঠান পরিকল্পনাজনিত নতুন সংস্থা “আইকনিক”। অনেক অপেক্ষার পর এমন স্বপ্ন পূরণ হল। এমন হৃদয় গ্রাহ্য সৃষ্টি সংস্থাতে উপস্থিত ছিলেন ২০২৪- স্বনামধন্য দাবা খেলোয়াড় ও ১৯৯১ সালের গ্র্যাণ্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া এবং দৈনিক বাংলা স্টেটসম্যান-এর সম্পাদক শেখর সেনগুপ্ত। এছাড়াও প্রখ্যাত,- বিশিষ্ট সাংবাদিক মৃত্যুঞ্জয় রায় মহাশয়। সঙ্গে…
১৬ তম খিদিরপুর উৎসব অনুষ্ঠিত হবে ১৯শে জানুয়ারি
কলকাতা ১৬ই জানুয়ারি ২০২৫:১৬ তম খিদিরপুর উৎসব অনুষ্ঠিত হবে ১৯শে জানুয়ারি সকাল ৬টা থেকে।অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে, রক্তদান শিবির, দুস্থদের মধ্যে কম্বল বিতরণ এবং তার সাথে বস্ত্র , সাইকেল , হুইল চেয়ার, শিক্ষার্থীদের জন্য এডুকেশনাল কিট। এসব কিছুরই ব্যবস্থা করেছেন সংস্থার প্রতিনিধিরা। অনুষ্ঠানের উদ্বোধন করবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং সাংসদ মালার এবং স্থানীয়…
লাখ টাকা কুড়িয়ে পেয়েও সততার নজির গড়লো মঙ্গলকোটের তিন বন্ধু
মোল্লা জসিমউদ্দিন , ১২ জানুয়ারি ২০২৫:টাকা – পয়সার জন্য হামেশাই খুনোখুনি হয়।চুরি – ছিনতাই- রাহাজানি সবই এই অর্থ কে ঘিরে। সেখানে লাখ টাকা সুবর্ণ আত্মসাৎের সুযোগ থাকলেও সততার নজির দেখা গেল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে।চলতি সপ্তাহের শেষের দিকে মঙ্গলকোটের বেবুচা গ্রামের তিন বন্ধু এক লক্ষ টাকা কুড়ি পেয়ে জমা দিলেন মঙ্গলকোট থানায়।তা প্রকৃত মালিক কে…
গঙ্গাসাগর মেলা ২০২৫-র জন্য কাকদ্বীপ ও নামখানা স্টেশন সাজানো হল
কলকাতা, ১১ই জানুয়ারি, ২০২৫:আসন্ন গঙ্গাসাগর মেলার জন্য পূর্ব রেলওয়ের সিয়ালদহ বিভাগ কাকদ্বীপ ও নামখানা স্টেশনে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে। লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসাবে কাজ করা এই স্টেশনগুলি উজ্জ্বল সাজসজ্জা এবং আধুনিক সুবিধা সহ অতিথিদের স্বাগত জানানোর জন্য রূপান্তরিত হয়েছে। শ্রী রাকেশ রঞ্জন, সিনিয়র ডিইএন এবং শ্রী দীপক নিগম, ডিআরএম/সিয়ালদহ-এর অনুপ্রেরণাদায়ক নেতৃত্বে, উভয়…
TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ভয় ধরানো ভূমিকম্প’। ১২ জানুয়ারি, ২০২৫, রবিবার রাত ১০ টায়।
কলকাতা,১২ জানুয়ারি: ৭ জানুয়ারি, ২০২৫। চিনে তখন সকাল ৯ টা ৫। ৭.১ মাত্রায় কম্পনে কেঁপে উঠলো তিব্বতের শিগাতসের মাটি। তারপর ৪০ বার আফটার শক। তার মধ্যে ১৬টি কম্পনের মাত্রা ছিল ৩-এর বেশি। ভূমিকম্পের উৎসস্থল এভারেস্টের উত্তরের প্রবেশদ্বার তিংরি প্রদেশ। সেই ভূমিকম্পের রেশ এসে পড়েছে নেপাল এমনকি ভারতেও। ভোরবেলা কেঁপে উঠেছে কলকাতার মাটি। আক্রান্ত নেপাল। ঘটনার…
দুস্থ মানুষদের কম্বল,গরম কাপড়,হুইল চেয়ার,ফল এবং কেক বিতরণ
কলকাতা, জানুয়ারি ২০২৫ :- অনুষ্ঠিত হয়ে গেল নব যুবক সংঘের উদ্যোগে কেশব চন্দ্র সেন স্ট্রিটে এলাকার দুস্থ মানুষদের কম্বল,গরম কাপড়,হুইল চেয়ার,ফল এবং কেক বিতরণ অনুষ্ঠান।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএলএ দেবাশীষ কুমার, প্রবন্ধ রায়, সঞ্জয় বক্সী, স্মিতা বক্সী, সঞ্জয় রায়, সৌম বক্সী, প্রিয়াঙ্কু পান্ডে, প্রদীপ মজুমদার, সঞ্জীব আচার্য, ভাস্কর সিনহা ছাড়াও সম্মানীয় অতিথিরা।রাজ্যে শীতের প্রকোপ এখনো…
সুন্দরবনের পিছিয়ে পড়া এলাকার ছাত্রছাত্রীদের পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দিল ভারত সেবাশ্রম
কলকাতা৩ জানুয়ারি ২০২৫:নতুন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্যে ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত ও পিছিয়ে পড়া অঞ্চলের প্রায় ৪২টি স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে চতুর্থ শ্রেণী পর্যন্ত পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দেওয়া হল।কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে স্কুল গুলিকে পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দিয়ে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, শিক্ষার পাশাপাশি…
দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বাংলার মাটি, জঙ্গির ঘাঁটি
কলকাতা ৫ জানুয়ারি: ৯/১১ থেকে ২৬/১১। নামগুলো শুনলে এখনও ভয় করে। বিগত দেড় দশকে বারবার জঙ্গিদের টার্গেট হয়েছে মুম্বই, পুণে ও বেঙ্গালুরুর মতো শহরগুলি। কখনও রেলওয়ে স্টেশন, পাঁচতারা হোটেল, লোকাল ট্রেন বা ক্যাফে, কিছুই বাদ পড়েনি। আর কখনও গুলি আর কখনও বোমার শিকার হয়েছেন সাধারণ মানুষ। কিন্তু গত বছর অগাস্ট মাসে বাংলাদেশের পট পরিবর্তনের পর…
কলকাতা শহর এবং রাজ্য জুড়ে বাড়ছে রুটির দাম
কলকাতা৩ জানুয়ারি ২০২৫:আগামী ৫ই জানুয়ারী, ২০২৫, রবিবার থেকে পশ্চিমবঙ্গব্যাপী পাউরুটির দাম বাড়ছে। The Joint Action Committee of The West Bengal Baker’s Association এর সম্পাদক ইমরান আলি এই মূল্যবৃদ্ধির কথা জানিয়েছেন। আজকের এই জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রশান্ত কুমার সাহা। বর্তমানে পাউরুটি প্রস্তুত করতে যে সমস্ত কাঁচামালের প্রয়োজন হয়,…
মাত্র দেড় মাসে অপরাধ দমনে অনন্য নজির গুসকারা বিট হাউস পুলিশের
মোল্লা জসিমউদ্দিন , বর্ধমান ৩০ ডিসেম্বর ২০২৪:পূর্ব বর্ধমান জেলার গুসকারা বিট হাউস পুলিশ মাত্র দেড় মাসে যেভাবে অপরাধ দমনে নজির গড়েছে, তা জেলা পুলিশ মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।বিভিন্ন সুত্রে জানা গেছে, বীরভূমের বোলপুর থানা লাগোয়া গুসকারা বিট হাউস পুলিশ গত দেড় মাসে ১০ এর বেশি বেআইনী মদ সংক্রান্ত মামলা রুজু করেছে। সেখানে ১০ জন…

