কলকাতা, ৯ নভেম্বর ২০২৬: এই দীপাবলিতে ‘আলোকময় কলকাতা’-র মাধ্যমে শহরবাসীকে একসূত্রে বাঁধল শ্যাম মেটালিক্স। ২০২৬ সালের ৬ থেকে ৯ নভেম্বর অ্যাক্রোপলিস মলে আয়োজিত চার দিনব্যাপী এই উৎসবের মূল লক্ষ্য ছিল শহরের আলো, রং ও সংস্কৃতির প্রতি ভালোবাসাকে এক মঞ্চে তুলে ধরা। সৃজনশীলতা, সাংস্কৃতিক অভিব্যক্তি এবং সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এই উদ্যোগ কলকাতার উৎসবের উচ্ছ্বাস ও শিল্পকলার প্রতি শহরের ভালোবাসাকে উদ্যাপন করেছে।
কলকাতার স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচিতি উদ্যাপনের ভাবনাকে সামনে রেখে ‘আলোকময় কলকাতা’ উৎসবের মরশুমকে এক অভিনব অভিজ্ঞতায় রূপান্তরিত করেছিল, যেখানে ঐতিহ্যের সঙ্গে মিশেছিল সৃজনশীলতা ও উদ্ভাবন।
এই উদ্যাপনে এক অনন্য মাত্রা যোগ করেছিল SEL Tiger TMT Bars-এর শক্তি এবং SEL Tiger Roofing Sheets-এর বহুমুখী ব্যবহারের ক্ষমতা। SEL Tiger TMT Bars ব্যবহার করে তৈরি আলোর একটি নজরকাড়া গাছ ছিল এই আয়োজনের অন্যতম আকর্ষণ। অন্যদিকে, কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম এবং চিরাচরিত ট্যাক্সির মতো শহরের পরিচিত কাঠামোগুলি সৃজনশীলভাবে তৈরি করা হয়েছিল SEL Tiger Roofing Sheets দিয়ে। আলোকিত খিলান ও উৎসবের সাজসজ্জার সঙ্গে এই ইনস্টলেশনগুলি একদিকে যেমন শহরের স্বতন্ত্র পরিচিতিকে তুলে ধরেছিল, অন্যদিকে তেমনই শ্যাম মেটালিক্সের প্রডাক্টগুলির ইঞ্জিনিয়ারিং দক্ষতা ও বহুমুখী ব্যবহারের দিকটিও ফুটিয়ে তুলেছিল।
প্রচলিত উৎসবের সাজসজ্জার গণ্ডি পেরিয়ে এই প্রচারের মূল কেন্দ্রে রাখা হয়েছিল সাধারণ মানুষের অংশগ্রহণকে। প্রতিদিনই ছিল আলাদা সৃজনশীল কার্যকলাপ, যার মাধ্যমে দর্শনার্থীদের উৎসবের সক্রিয় অংশীদার হয়ে ওঠার সুযোগ করে দেওয়া হয়। ৬ নভেম্বর ফুলের রঙ্গোলি (Phoolon Ki Rangoli) দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর ৭ নভেম্বর আয়োজিত হয় রঙ্গোলি প্রতিযোগিতা এবং ৮ নভেম্বর অনুষ্ঠিত হয় প্রদীপে ছবি আঁকার (Diya Painting) কর্মসূচি। এই কার্যকলাপগুলির মাধ্যমে ভারতের ঐতিহ্যবাহী শিল্পকলাকে উদ্যাপন করার পাশাপাশি সাধারণ মানুষকে নিজেদের সৃজনশীলতা তুলে ধরার এবং কলকাতার উৎসবের আনন্দের অংশ হয়ে ওঠার মঞ্চ করে দেওয়া হয়।
চার দিনব্যাপী এই উদ্যাপনের সমাপ্তি ঘটে ৯ নভেম্বর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিঠুন চক্রবর্তী। সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের সংবর্ধনা জানানো হয় এবং তাঁদের হাতে বিশেষ উপহার তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকে চার দিনের এই উৎসব।
এই উদ্যোগ প্রসঙ্গে শ্যাম মেটালিক্সের চিফ অপারেটিং অফিসার নির্মল উদয় বলেন, “কলকাতা শুধু একটি শহর নয়; এটি একটি আবেগ, যা গড়ে উঠেছে এখানকার মানুষ, ঐতিহ্য, সৃজনশীলতা এবং অসাধারণ ঐক্যের চেতনার মধ্য দিয়ে। ‘আলোকময় কলকাতা’-র মাধ্যমে আমরা এই চেতনাকেই উদ্যাপন করতে চেয়েছিলাম এবং এমন একটি অভিজ্ঞতা তৈরি করতে চেয়েছিলাম, যেখানে মানুষ কেবল দর্শক হয়ে থাকবেন না, বরং উৎসবের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবেন। আমাদের কাছে বিশেষভাবে আনন্দের বিষয় ছিল, SEL Tiger TMT Bars এবং SEL Tiger Roofing Sheets-কে আমাদের প্রিয় শহরের অনুপ্রেরণায় সৃজনশীল নানা রূপে দেখতে পাওয়া। আমাদের কাছে শক্তি মানে শুধু আমাদের পণ্য দিয়ে নির্মাণ করা নয়, মানুষের সঙ্গে এবং বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলাও। ‘আলোকময় কলকাতা’-র মাধ্যমে আমরা শহরের দীপাবলি উদ্যাপনে আরও একটু আলো, আনন্দ এবং একাত্মতার ছোঁয়া যোগ করতে চেয়েছিলাম।”
‘আলোকময় কলকাতা’-র মাধ্যমে শহরের মানুষ, ঐতিহ্য এবং সাংস্কৃতিক প্রাণবন্ততাকে উদ্যাপন করে কলকাতার সঙ্গে নিজেদের সম্পর্ক আরও দৃঢ় করল শ্যাম মেটালিক্স। এই উদ্যোগের মধ্য দিয়ে সংস্থাটি তার মূল ব্যবসায়িক ক্ষেত্রের বাইরেও মানুষের সঙ্গে সংযোগ স্থাপন এবং বিভিন্ন সম্প্রদায়কে একসূত্রে বাঁধার মতো অর্থবহ অভিজ্ঞতা তৈরির প্রচেষ্টার প্রতিফলন ঘটিয়েছে।

