আশীর্বাদ প্রদানের উদ্দেশ্যে হাওড়া রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ

হাওড়া, পশ্চিমবঙ্গ — রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পরম পূজনীয় অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ আজ আশীর্বাদ প্রদানের উদ্দেশ্যে হাওড়া রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। পরিদর্শনকালে পরম পূজনীয় মহারাজ বেলুড় মঠের অন্যতম প্রধান প্রকাশনা শাখা ‘অদ্বৈত আশ্রম’-এর বইয়ের স্টলে সময় অতিবাহিত করেন এবং রেলওয়ে কর্মী ও স্বেচ্ছাসেবকদের সাথে আন্তরিকভাবে মতবিনিময় করেন। এই পরিদর্শন রেলওয়ে আধিকারিক ও…

Read Full News

জেনুইন নয় এমন আইএসআই চিহ্নযুক্ত প্লাইউড বিক্রির অভিযোগে প্লাইউড নিকেতন, 83 আনন্দপল্লী 47, গড়িয়া মেইন রোড, মহামায়াতলা, সোনারপুর, দক্ষিণ 24 পরগনা-700084-তে BIS-এর তল্লাশি ও জব্দ অভিযান

কলকাতা, ২৮ জুলাই ২০২৬: ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর কলকাতা পাখা কার্যালয় ২৮ জুলাই ২০২৬ তারিখে প্লাইউড নিকেতন, 83 আনন্দপল্লী 47, গড়িয়া মেইন রোড, মহামায়াতনা, সোনারপুর, দক্ষিণ 24 পরগনা-700084-তে জেনুইন নয় এমন আইএসআই চিহ্নযুক্ত প্লাইউড বিক্রির অভিযোগে একটি তল্লাশি ও জব্দ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন BIS-এর আধিকারিকরা দেখতে গান যে, প্লাইউড পণ্যগুলিতে এমন একটি…

Read Full News

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে সিনি -এর ‘গ্রিন ক্যাটালিস্ট’ প্রকল্পের সূচনা

কলকাতা: বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে চাইল্ড ইন নিড ইনস্টিটিউট (সিনি) উইপ্রো ফাউন্ডেশনের সহযোগিতায় ‘গ্রিন ক্যাটালিস্ট: যুব নেতৃত্বে জলাভূমি সংরক্ষণ ও কলকাতার নগর পরিবেশগত স্থিতিস্থাপকতা’ প্রকল্পের সূচনা করে। পূর্ব কলকাতা জলাভূমি ও ধাপা অঞ্চলের পরিবেশ সংরক্ষণে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের সিনিয়র পার্সোনেল ম্যানেজার (ডব্লিউবিসিএস) শ্রী…

Read Full News

কলকাতায় ‘ANNANTAA MINDSPACE 2026’-এ মানসিক সুস্থতার ভবিষ্যৎ নিয়ে এক তাৎপর্যপূর্ণ আলোচনা

. কলকাতা, ২৫ জুলাই, ২০২৬: কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনে মানসিক সুস্থতার ভবিষ্যৎ ছিল ‘ANNANTAA MINDSPACE 2026’-এর আলোচনার কেন্দ্রবিন্দু। ‘Annantaa – Power of the Mind’-এর উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে—যার মূল বিষয় ছিল নেতৃত্ব, উদ্ভাবন ও সুস্থতা—ব্যবসায়িক নেতৃবৃন্দ, শিল্পখাতের বিশেষজ্ঞ এবং মানসিক স্বাস্থ্য পেশাজীবীরা একজোট হয়ে চিন্তাশীল আলোচনায় অংশ নেন। সম্মেলনে পর্যালোচনা করা হয় যে, প্রতিষ্ঠানের ভবিষ্যৎ…

Read Full News

পূর্ব রেলের হাওড়া ডিভিশন কর্তৃক ব্যাপক পরিদর্শন ও টিকিট চেকিং অভিযান

পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার (PCCM) ডঃ উদয় শঙ্কর ঝা, হাওড়ার ডিসিএম (DCM) শ্রী হরিনারায়ণ গঙ্গোপাধ্যায় এবং অন্যান্য ঊর্ধ্বতন বাণিজ্যিক ও আরপিএফ (RPF) আধিকারিকদের সাথে নিয়ে ২৪ জুলাই, ২০২৬ তারিখে শ্রীরামপুর স্টেশনে সামগ্রিক পরিদর্শন এবং হাওড়া-শ্রীরামপুর (HWH-SRP) সেকশনে ব্যাপক টিকিট চেকিং অভিযান পরিচালনা করেন। এই অভিযানের সময় আধিকারিকরা টিকিটবিহীন ও অনিয়মিত ভ্রমণের ৩৬৯টি ঘটনা…

Read Full News

NIAT শিক্ষার্থীদের তৈরি এআই-ভিত্তিক (AI-powered) নির্মাণ-খাত বিষয়ক প্ল্যাটফর্মটি ‘Mivi’ এবং ‘Sid’s Farm’-এর প্রতিষ্ঠাতাদের মন জয় করেছে এবং শেখার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক ইন্ডাস্ট্রি ট্রিপ বা শিল্প-পরিদর্শনের সুযোগ জিতে নিয়েছে

হায়দ্রাবাদ, ১৮ জুলাই, ২০২৬ – NIAT-এর বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীদের এআই (AI) ও প্রকৌশল বিষয়ক প্রদর্শনী ‘TakeOver 2026’-এ ৩০টিরও বেশি স্টার্টআপ দল ‘শার্ক ট্যাঙ্ক’-এর আদলে তাদের ব্যবসায়িক ধারণা বা ‘পিচ’ (pitch) উপস্থাপন করে। এই আয়োজনে বিচারক প্যানেলে ছিলেন হায়দ্রাবাদ থেকে গড়ে ওঠা অত্যন্ত সফল ও জনপ্রিয় ভোক্তা-পণ্য ব্র্যান্ডের (consumer brands) দুই প্রতিষ্ঠাতা—’Mivi’-র সহ-প্রতিষ্ঠাতা মিধুলা দেবভক্তুনি এবং…

Read Full News

‘জনকল্যাণ সেবা কার্যক্রম–২০২৬’

নিজস্ব সংবাদদাতা, কলকাতা | ১৩ জুলাই, ২০২৬: রবিবার (১২ জুলাই) কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এবং কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হল ‘জনকল্যাণ সেবা কার্যক্রম–২০২৬’। দিনব্যাপী এই সমাজসেবামূলক কর্মসূচিতে স্বাস্থ্য সচেতনতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়। অনুষ্ঠানের সূচনা হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির দিয়ে। পরবর্তীতে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য বিষয়ক…

Read Full News

শান্তিনিকেতনের  হলকর্ষণের আদলে ১৫ হাজার বৃক্ষ রোপনের মহোৎসব নলেজ সিটিতে

  ১০ মে,২০২৬: কলকাতা থেকে  সামান্য দূরে রবীন্দ্রনাথের শিক্ষা আদর্শে গড়ে উঠেছে  আমতলার কাছে নালেজ সিটি। যেখানে আপাতত বিএড কলেজ থেকে শুরু করে দিল্লি পাবলিক স্কুল, ল কলেজ, নার্সিং কলেজ সহ নটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আগামী দিনের মেডিকেল কলেজ করার স্বপ্ন দেখছেন নলেজসিটির চেয়ারম্যান আব্দুর রব। তার প্রতি কাঠামোও তৈরি। শান্তিনিকেতনের হলকর্ষণের আদলে  গত…

Read Full News

ভিক্টোরিয়া মেট্রো স্টেশনে টিবিএম (TBM) ‘দুর্গা’-র সুড়ঙ্গ পথের সংযোগ স্থাপন

*জোকা-এসপ্ল্যানেড মেট্রো লাইন নির্মাণের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য মাইলফলক কলকাতা, তারিখ: ১০.০৭.২০২৬ আজ ১০.০৭.২০২৬ তারিখে কলকাতা মেট্রো রেলওয়ের গৌরবময় ইতিহাসে আরও একটি সাফল্যের পালক যুক্ত হলো। এদিন টানেল বোরিং মেশিন (TBM) ‘দুর্গা’ ভিক্টোরিয়া মেট্রো স্টেশনে তার খনন কাজ সম্পন্ন করে ‘ব্রেক-থ্রু’ (সুড়ঙ্গ পথের সংযোগ স্থাপন) সম্পন্ন করল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার…

Read Full News

কাঁচা পাটের জন্য ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা 

কলকাতা: (এমএসপি) – ফসল বছর 2026-27 জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (জেসিআই), বস্ত্র মন্ত্রকের অধীনে ভারত সরকারের একটি উদ্যোগ, ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে 1971 সাল থেকে দেশের পাট চাষীদের সেবা করে আসছে। 2026 সালে, কর্পোরেশন গর্বের সাথে পাট চাষী সম্প্রদায়ের জন্য নিবেদিত সেবার 55 বছর পূর্ণ করেছে। বর্তমান ফসল বছরে (2026-27) যা…

Read Full News