খুঁটি পুজো এবং ‘বিনোদিনী’ থিম লঞ্চ – এর মাধ্যমে দুর্গাপুজো উদযাপনের ৬১তম বর্ষ
কলকাতা, ২৭ জুলাই ২০২৫: নেতাজি ভবন মেট্রো স্টেশনের কাছে দেবেন্দ্র ঘোষ রোডের ১/১সি-তে অবস্থিত কলকাতার অন্যতম প্রতীকী এবং সাংস্কৃতিকভাবে প্রাণবন্ত পুজো কমিটি ভবানীপুর ৭৫ পল্লী, তাদের প্রাঙ্গণে শুভ খুঁটি পুজোর মাধ্যমে তাদের ৬১তম বর্ষের দুর্গাপুজো উদযাপন শুরু করল। খুঁটি পুজোর অনুষ্ঠানের পর, কমিটি এই বছরের বহুল প্রতীক্ষিত থিম – “বিনোদিনী” উন্মোচন করেছে। এই থিমের মাধ্যমে…

