আগমনীর আবহে সেজে উঠছে টলিপাড়া, পুজোর আগে আসছে গৌরব সরকারের নতুন গানকল্যাণ সেন বরাটের স্টুডিওতে রেকর্ডিং, মানিকতলার দে বাড়িতে হলো শুটিং
কলকাতা: দুর্গাপুজোর ঢাকের বোল বাজার আগেই বাঙালির মনে আগমনীর আমেজ ছড়াতে আসছে একটি নতুন গান। হরি প্রসাদ দে-র কথায় এবং বাপ্পা চ্যাটার্জির সুরে গানটি গেয়েছেন সারেগামাপা খ্যাত জনপ্রিয় শিল্পী গৌরব সরকার।বিশিষ্ট সুরকার কল্যাণ সেন বরাটের স্টুডিওতে হয়েছে গানটির রেকর্ডিং। রেকর্ডিস্টের দায়িত্বে ছিলেন কৌস্তুভ সেন বরাট।গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন দেবজ্যোতি মুখোপাধ্যায়। উত্তর কলকাতার ঐতিহ্যবাহী মানিকতলার…

