Sony AATH-এর আনস্ক্রিপ্টেড কমেডি কুকিং শো-তে অঙ্কুশ হাজরা-সহ একঝাঁক তারকা; প্রিমিয়ার ৩ অক্টোবর ২০২৬
কলকাতা, ২৪ সেপ্টেম্বর ২০২৬: কলকাতায় একটি আপাতদৃষ্টিতে সাধারণ মিডিয়া লাঞ্চ মুহূর্তেই পরিণত হল চমকে ভরা এক রান্নাঘরে, যখন Sony AATH তাদের আসন্ন অরিজিনাল শো ‘রাঁধুনি না কাঁদুনি’-র ঝলক তুলে ধরল। অঙ্কুশ হাজরার সঞ্চালনায় আয়োজিত এই অভিনব ‘Kitchen Takeover’-এ মিডিয়া ও ক্রিয়েটররা সরাসরি উপভোগ করলেন সেই খাবার, হাসি, তারকাদের খুনসুটি এবং রান্নাঘরের হুল্লোড়, যা এই নতুন আনস্ক্রিপ্টেড কমেডি কুকিং শো-এর মূল আকর্ষণ। ‘রাঁধুনি না কাঁদুনি’-র প্রিমিয়ার হবে ৩ অক্টোবর ২০২৬, রাত ৯:৩০টায়, Sony AATH ও Sony LIV-এ।
এই তারকাখচিত অনুষ্ঠানে বহু প্রতীক্ষিত শো-এর তারকাদের পরিচয়ও প্রকাশ করা হয়। রান্নাঘরে ‘রাঁধুনি না কাঁদুনি’-র অংশ হিসেবে দেখা যাবে পরিচিত ও জনপ্রিয় মুখ কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ, ইমন চক্রবর্তী, রূপাঞ্জনা মিত্র, দর্শনা বণিক, প্রেরণা দাস, উষসী রায়, সুষ্মিত মুখার্জি, RJ সায়ন ঘোষ, অন্বেষা হাজরা এবং সৌমিতৃষা কুণ্ডু-কে। তাঁদের সঙ্গে শো-এর রান্নার দায়িত্বে থাকবেন শেফ দোমা ওয়াং এবং শেফ প্রিয়ম, যাঁরা তাঁদের রন্ধনদক্ষতা দিয়ে এই বিশেষ ফরম্যাটকে আরও জমিয়ে তুলবেন।
অনুষ্ঠানের মজাদার ও অভিনব উন্মোচন থেকেই স্পষ্ট হয়ে গেল, দর্শকদের জন্য শো-তে কী অপেক্ষা করছে। যখন ‘রাঁধুনি’-দের সঙ্গে দেখা হবে ‘কাঁদুনি’-দের, তখন রান্নার রেসিপি সবসময় পরিকল্পনা অনুযায়ী এগোবে না, কিন্তু বিনোদনে কোনও খামতি থাকবে না! তারকাদের রান্নার এই অন্যরকম উপস্থাপনায় দর্শকদের হাসির রোল উঠল।
মন্তব্য:
অঙ্কুশ হাজরা, সঞ্চালক – ‘রাঁধুনি না কাঁদুনি’, “যেই মুহূর্তে আমি এই কনসেপ্টের কথা শুনেছিলাম, তখনই বুঝেছিলাম, ‘রাঁধুনি না কাঁদুনি’একেবারেই অন্যরকম কিছু হতে চলেছে। এখানে এমন কিছু মানুষকে একসঙ্গে আনা হয়েছে, যাঁদের দর্শক আগে থেকেই চেনেন এবং ভালোবাসেন। কিন্তু তাঁদের এমন এক সম্পূর্ণ অপরিচিত পরিস্থিতির মধ্যে ফেলা হয়েছে, যেখানে যে কোনও মুহূর্তে যে কোনও কিছু ঘটতে পারে। আর এত বৈচিত্র্যময় একটা কাস্টের সঙ্গে একঘেয়ে মুহূর্ত আসার কোনও প্রশ্নই নেই। প্রত্যেকে নিজের ব্যক্তিত্ব, হাস্যরস আর এনার্জি নিয়ে রান্নাঘরে আসছেন, যা সঞ্চালক হিসেবে আমার কাজটাকেও আরও মজাদার করে তুলেছে। আমার মনে হয়, দর্শকদের আসল মজা হবে এই পরিচিত মুখগুলোকে একসঙ্গে দেখা এবং এই হুল্লোড় শেষ পর্যন্ত তাঁদের কোথায় নিয়ে যায়, সেটা দেখায়।”
শেফ দোমা ওয়াং, “‘রাঁধুনি না কাঁদুনি’ শুধু রান্নার আনন্দের গল্প নয়, খাবারকে ঘিরে থাকা মানুষ আর হাসিরও গল্প। কাস্টের সদস্যদের রান্নাঘরে নিজেদের মতো করে মেতে উঠতে, নানা কিছু নিয়ে পরীক্ষা করতে এবং মজা করতে দেখাটা সত্যিই দারুণ। কিছু দুর্দান্ত সুস্বাদু পদ থাকবে, কিছু থাকবে একেবারেই অপ্রত্যাশিত, আর থাকবে প্রচুর হুল্লোড়ের মুহূর্ত, যা দর্শকদের মুখে হাসি ফুটিয়ে তুলবে।”
অম্বেশ তিওয়ারি, Business Head, Sony YAY! এবং Sony AATH, “‘রাঁধুনি না কাঁদুনি’ Sony AATH-এর যাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ আমরা অরিজিনাল আনস্ক্রিপ্টেড এন্টারটেইনমেন্ট, ফিকশন এবং আরও অনেক নতুন ধরনের কনটেন্টের মাধ্যমে আমাদের কনটেন্ট প্রপোজিশনকে আরও বিস্তৃত করছি। খাবার এবং হাস্যরস – দুটিই বাঙালি সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। আর এই দুটিকে বাংলার কিছু অত্যন্ত পরিচিত মুখের সঙ্গে একত্রিত করে আমরা এমন একটি আলাদা এবং স্থানীয়ভাবে প্রাসঙ্গিক IP তৈরি করার সুযোগ পাচ্ছি। এই ফরম্যাট আমাদের বর্তমান বিনোদনের সম্ভারকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি দর্শকদের Sony AATH-এর সঙ্গে যুক্ত হওয়ার একটি নতুন উপায়ও দেবে।”
নিজেদের প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখেই ‘হাসির আঁচে জমবে রান্না’ – যেখানে হাসিই রান্নায় যোগ করবে নিখুঁত স্বাদ – ‘রাঁধুনি না কাঁদুনি’ দর্শকদের নিয়ে আসবে এমন এক রান্নাঘরে, যেখানে রেসিপি অনিশ্চিত, কেমিস্ট্রি একেবারে খাঁটি এবং প্রতিটি রান্নার চ্যালেঞ্জই মুহূর্তের মধ্যে বড়সড় কাণ্ডে পরিণত হতে পারে।
‘রাঁধুনি না কাঁদুনি’-র প্রিমিয়ার ৩ অক্টোবর ২০২৬, রাত ৯:৩০টায়, Sony AATH এবং Sony LIV-এ।
Sony Pictures Networks India Private Limited সম্পর্কে
(পূর্বে Culver Max Entertainment Private Limited নামে পরিচিত)
Sony Pictures Networks India Private Limited (SPNI), জাপানের Sony Group Corporation-এর একটি পরোক্ষভাবে সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী সংস্থা।
একটি শীর্ষস্থানীয় মিডিয়া ও বিনোদন সংস্থা হিসেবে SPNI-এর অধীনে SD ও HD ফরম্যাটে ২৯টি প্রিমিয়াম চ্যানেল রয়েছে। এর মধ্যে রয়েছে শীর্ষস্থানীয় হিন্দি জেনারেল এন্টারটেইনমেন্ট চ্যানেল – Sony Entertainment Television, Sony SAB এবং Sony PAL; মারাঠি জেনারেল এন্টারটেইনমেন্ট চ্যানেল – Sony Marathi; বাংলা জেনারেল এন্টারটেইনমেন্ট চ্যানেল Sony AATH; হিন্দি মুভি চ্যানেল – Sony MAX, Sony MAX 1, Sony MAX 2 এবং Sony WAH; ক্রীড়াপ্রেমীদের জন্য Sony Sports Network – Sony Sports Ten 1, Sony Sports Ten 2, Sony Sports Ten 3, Sony Sports Ten 4 এবং Sony Sports Ten 5; শিশুদের বিনোদন চ্যানেল – Sony YAY!; ইংরেজি মুভি চ্যানেল – Sony PIX; ফ্যাকচুয়াল এন্টারটেইনমেন্ট চ্যানেল – Sony BBC Earth; মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় Free Ad-Supported Streaming Television (FAST) চ্যানেল – Sony KAL; ডিজিটাল এন্টারটেইনমেন্ট OTT প্ল্যাটফর্ম – Sony LIV এবং টিভি ও ডিজিটাল মিডিয়ার জন্য অরিজিনাল কনটেন্ট ও IP তৈরির স্বাধীন প্রোডাকশন ভেঞ্চার – Studio NEXT।
এই নেটওয়ার্ক ভারতে ৭০০ মিলিয়নেরও বেশি দর্শকের কাছে পৌঁছয় এবং ১৫০টিরও বেশি দেশে উপলব্ধ।
মিডিয়া ইন্ডাস্ট্রির ভিতরে ও বাইরে পছন্দের নিয়োগকর্তা হিসেবে স্বীকৃত SPNI একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছে। এর মধ্যে রয়েছে Great Place to Work®️ Institute-এর India’s Best Companies to Work For 2021, AVTAR & Seramount-এর Most Inclusive Companies Index 2024-এ Exemplars of Inclusion এবং AVTAR & Seramount-এর তালিকায় টানা আট বছর ধরে ভারতের মহিলাদের জন্য ১০০টি সেরা সংস্থার মধ্যে স্থান পাওয়া। সংস্থার অনন্য কর্মসংস্কৃতি এবং অসাধারণ কর্মী-কেন্দ্রিক ব্যবস্থাপনার স্বীকৃতি হিসেবে SPNI ET Future Skills 2024 – Best Learning Program Supporting Change Transformation Business Strategy, এবং TISS LeapVault CLO Awards 2024 – Best Employee Engagement Program ও Best Games Based Learning Program-এর পুরস্কারও পেয়েছে।
ভারতে SPNI-এর কার্যক্রমের ৩১তম বছর চলছে। বিদেশে একাধিক সহযোগী সংস্থা ছাড়াও ভারতে সংস্থাটির একটি সহযোগী সংস্থা MSM-Worldwide Factual Media Private Limited এবং একটি সহযোগী প্রতিষ্ঠান Bangla Entertainment Private Limited রয়েছে।
আরও তথ্যের জন্য লগ অন করুন: www.sonypicturesnetworks.com
মিডিয়া যোগাযোগ:
JolentaD’Souza:jolenta.dsouza@setindia.com|9167265512
Shreeya Namjoshi: shreeya@brandingedgestrategies.com | 7715836283

