মুক্তির পথে বাংলা কাহিনীচিত্র আনন্দ আশ্রম

মুক্তির প্রহর গুনছে ‘মা দুর্গা প্রোডাকশন’ নিবেদিত এবং পরিচালক রঞ্জন দত্ত নির্মিত বাংলা কাহিনীচিত্র ‘আনন্দ আশ্রম’। টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর পরিচিত মুখ বোধিসত্ত্ব মজুমদার, শক্তি দে, সোমা চক্রবর্তী সহ নবীন প্রজন্মের দুই সঙ্গীত শিল্পী সপ্তক ভট্টাচার্য ও মাধুরী দে-র উপস্থিতিতে নবনির্মিত কাহিনীচিত্র ‘আনন্দ আশ্রম’-এর ঝলক ও সঙ্গীত প্রকাশ করে এই চলচ্চিত্রের পরিচালক রঞ্জন দত্ত জানান, “আগামী…

Read Full News

“তারামা মোশন পিকচারস” ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা”পোড়া বাঁশি”র ৬০ দিন পূর্ণ

সাম্প্রতিক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে “তারামা মোশন পিকচারস” ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক, শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা”পোড়া বাঁশি”র 60 Days celebration party অনুষ্ঠিত হয়েছিল প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে। কেক কেটে সেলিব্রেশানের শুভ সূচনা হয়। দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি, আড্ডা খাওয়া দাওয়া এবং শিল্পীদের…

Read Full News

ওয়েভ ক্যুইন ইণ্ডিয়া মিস অ্যাণ্ড মিসেস ইন্টারন্যাশনাল ২০২৬

কলকাতা :- অক্টোবরের শেষ আর নভেম্বর শুরুর সন্ধিক্ষণে ১৩ থেকে ৮০ বছরের মহিলাদের জন্য ‘ট্যাপশন মিডিয়া’-র আয়োজনে ভুটানে আয়োজিত হতে চলেছে ‘ওয়েভ ক্যুইন ইণ্ডিয়া মিস অ্যাণ্ড মিসেস ইন্টারন্যাশনাল ২০২৬’ নামাঙ্কিত এক সৌন্দর্য্য প্রতিযোগিতা। মঙ্গলবার কলকাতায় এই বিষয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে ‘ট্যাপশন মিডিয়া’-র প্রতিষ্ঠাতা নিতু শাহ জানিয়েছেন, “দ্বিতীয় পর্বের এই অনুষ্ঠানে পুরুষদের জন্য…

Read Full News

আসতে চলেছে ডাঃ সাধন পাইকের নতুন ছবি ময়না

হুগলি (১১ জুলাই ‘২৬):- মুক্তির প্রহর গুনছে ডাঃ সাধন পাইকের ত্রয়োদশতম স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘ময়না’। স্বল্পমেয়াদি ছবির প্রযোজক সংস্থার তথ্য অনুযায়ী ‘ময়না’ নামাঙ্কিত এক বিদ্যালয় পড়ুয়ার স্বপ্নভঙ্গ, যৌনপল্লীতে আশ্রয় এবং আশ্রয়দাত্রীর কৃপায় কয়েক বছর বাদে একজন চিকিৎসক রূপে চিহ্নিত হওয়ার কল্পিত ঘটনাকে আধার করেই নির্মিত হয়েছে ‘ময়না’। আজ সন্ধ্যায় কলকাতা চলচ্চিত্র জগতের অন্যতম পরিচিত মুখ…

Read Full News

*সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে উন্মোচিত হলো ‘দাদা – দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’-র প্রথম ঝলক; ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৪ই মে ২০২৭-এ

ভারত, ৮ই জুলাই, ২০২৬: সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজ রাজকুমার রাও অভিনীত ‘দাদা – দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’ ছবির প্রথম পোস্টার বা ‘ফার্স্ট লুক’ উন্মোচন করা হলো। এই বিশেষ ঘোষণাটি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ ভক্তের কাছে দিনটিকে আরও স্মরণীয় করে তুলেছে। পোস্টার উন্মোচনের পাশাপাশি নির্মাতারা জানিয়েছেন যে, ছবিটি ২০২৭ সালের ১৪ই মে একটি দীর্ঘ…

Read Full News

শিল্পীদের নতুন মঞ্চ ‘পারফরমেন্স অফ বেঙ্গল’

বুধবার, ১৭ জুন বিজেপি বিধায়ক ও অভিনেতা রুদ্রনীল ঘোষ-এর নেতৃত্বে টলিউডে গঠিত হল শিল্পীদের একটি নতুন ফোরাম। এই নতুন সংগঠনের নাম রাখা হয়েছে ‘পারফরমেন্স অফ বেঙ্গল’। মূলত গায়ক, গায়িকা এবং সংগীতশিল্পীদের বিভিন্ন সমস্যা, দাবি ও মতামতকে একত্রিত করে একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যেই এই ফোরাম গঠন করা হয়েছে। এদিন অনুষ্ঠিত প্রথম বৈঠকে মূলত সংগীত…

Read Full News

বয়সে পরিণত কিন্তু মনেপ্রাণে তরুণ—১৮ বছরে পা দিল ‘মণি স্কোয়ার মল’

কলকাতা, ১৫ জুন, ২০২৬ (সোমবার):কলকাতার অন্যতম প্রধান লাইফস্টাইল ও কেনাকাটার গন্তব্য ‘মণি স্কোয়ার মল’ গর্বের সাথে তার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। কেনাকাটা, বিনোদন এবং সামাজিক মেলবন্ধনের ক্ষেত্রে প্রায় দুই দশকের অবিস্মরণীয় অভিজ্ঞতার সাক্ষী এই মলটি। ওয়েস্টসাইড (Westside), স্পেন্সরস (Spencer’s), পিভিআর (PVR), শপার্স স্টপ (Shoppers Stop)-এর মতো বিখ্যাত সব ব্র্যান্ডের উপস্থিতির সুবাদে এই মলটি শহরের ক্রেতাদের…

Read Full News

বাস্তব জীবনের গল্পে নির্মিত বাংলা ওয়েব সিরিজ ‘রতনবাবু’, ৫ জুন মুক্তি প্রথম পর্ব

কলকাতা, টালিগঞ্জ: বাস্তব জীবনের নানা ঘটনা ও মধ্যবিত্ত জীবনের সুখ-দুঃখের গল্পকে কেন্দ্র করে নির্মিত বাংলা সামাজিক ওয়েব সিরিজ ‘রতনবাবু’। প্রযোজক আদিত্য অশোক-এর উদ্যোগে এবং অদিকা প্রোডাকশনস-এর ব্যানারে নির্মিত এই ওয়েব সিরিজের প্রথম পর্ব আগামী ৫ জুন মুক্তি পেতে চলেছে। সোমবার টালিগঞ্জে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ‘আদিত্য প্রোডাকশনস’-এর নিজস্ব ইউটিউব…

Read Full News

মুক্তি পেল শুভম দাস পরিচালিত বাংলা কাহিনীচিত্র ‘পোড়াবাঁশি’-

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের আগের সন্ধ্যায় মুক্তি পেল ‘এম আর ডি’ প্রযোজিত ও ‘তারা মা মোশান পিকচারস ফিল্ম প্রোডাকশন হাউস’ নিবেদিত এবং শুভম দাস পরিচালিত বাংলা চলচ্চিত্র চিত্র ‘পোড়াবাঁশি’। বলে রাখা ভালো, আজ থেকে প্রায় ৭ বছর আগে কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে এই কাহিনীচিত্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছিলেন পরিচালক শুভম দাস। প্রিমিয়ার শো শুরুর আগে কাহিনীর…

Read Full News

নববর্ষের গান 

নববর্ষের গান ও নৃত্য সর্বদা এক নতুন সূচনার প্রতীক—যা আনন্দ ও একাত্মতার মাঝে সম্মিলিত উদযাপনের এক সুবর্ণ সুযোগ। পহেলা বৈশাখের ছন্দ এবং নৃত্যের প্রাণবন্ততার ছোঁয়ায় মনে হয়, জীবনের সবকিছুই যেন নতুন করে শুরু করা সম্ভব। এই গানের মূল সুরটি মূলত পুনর্মিলনের এক স্নিগ্ধ আখ্যান—যেখানে ভুল বোঝাবুঝি ঝেড়ে ফেলে, দূরত্বের ব্যবধান ঘুচিয়ে এবং আবারও একে অপরের…

Read Full News