অজান্তেই তৈরি হতে পারে ব্রেন অ্যানিউরিজম, সময়মতো পরীক্ষা ও রোগ নির্ণয়ের গুরুত্ব তুলে ধরল মণিপাল হসপিটাল মুকুন্দপুর
কলকাতা, ৪ নভেম্বর, ২০২৬: মণিপাল হসপিটাল মুকুন্দপুরে সম্প্রতি ৬১ বছর বয়সি এক মহিলার চিকিৎসা করা হয়। দীর্ঘদিনের ডায়াবিটিসের কারণে রক্তে শর্করার মাত্রার ওঠানামার সঙ্গে তাঁর বারবার জ্ঞান হারিয়ে ফেলা এবং বমি হওয়ার সমস্যাকে প্রাথমিকভাবে সম্পর্কিত বলে মনে করা হয়েছিল। তবে সময়মতো রোগ নির্ণয় এবং উন্নত ইমেজিং প্রযুক্তির সাহায্যে তাঁর মস্তিষ্কে দুটি ব্রেন অ্যানিউরিজমের উপস্থিতি শনাক্ত…

