TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ভয় ধরানো ভূমিকম্প’। ১২ জানুয়ারি, ২০২৫, রবিবার রাত ১০ টায়।
কলকাতা,১২ জানুয়ারি: ৭ জানুয়ারি, ২০২৫। চিনে তখন সকাল ৯ টা ৫। ৭.১ মাত্রায় কম্পনে কেঁপে উঠলো তিব্বতের শিগাতসের মাটি। তারপর ৪০ বার আফটার শক। তার মধ্যে ১৬টি কম্পনের মাত্রা ছিল ৩-এর বেশি। ভূমিকম্পের উৎসস্থল এভারেস্টের উত্তরের প্রবেশদ্বার তিংরি প্রদেশ। সেই ভূমিকম্পের রেশ এসে পড়েছে নেপাল এমনকি ভারতেও। ভোরবেলা কেঁপে উঠেছে কলকাতার মাটি। আক্রান্ত নেপাল। ঘটনার…

