মাংসের বিকল্প ‘গোল্ডপ্রো’এবার পশ্চিমবঙ্গের বাজারেও
কলকাতা, ১৪ জুন:পশ্চিমবঙ্গে স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব খাদ্যপণ্যের বাজারে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে ভারতের শীর্ষস্থানীয় সোয়া-ভিত্তিক খাদ্য প্রস্তুতকারী সংস্থা ভেগান প্রো নিউট্রিয়েন্টস প্রাইভেট লিমিটেড। সংস্থার প্রধান ব্র্যান্ড “গোল্ডপ্রো”-কে কেন্দ্র করে তারা এবার এ রাজ্যেও ব্যবসা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। ইন্দোর-ভিত্তিক এই সংস্থাটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানের সোয়া টিভিপি, সোয়া চাঙ্কস, মিনি চাঙ্কস ও সোয়া গ্র্যানিউলস…

