রবীন্দ্র  ভাবনায় নলেজ সিটিতে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন 

নিজস্ব প্রতিনিধি :৮০ তম স্বাধীনতা দিবস পালিত হলো নলেজ সিটিতে।উপস্থিত ছিলেন নলেজ সিটির সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের এবং বিশিষ্ট অতিথি বিষ্ণুপুরের এডিএসআর সত্যব্রত চক্রবর্তী এবং আরো অনেক বিশিষ্ট অতিথিবৃন্দ। নলেজ সিটির চেয়ারম্যান আব্দুর রব জানান, দেশের স্বাধীনতা যেন আমাদের কাছে গর্বের তেমনি দেশভাগ খুবই দুঃখের।

বহু মানুষের আত্মত্যাগ এবং বলিদান এর মাধ্যমে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি। নলেজ সিটি রবীন্দ্র ভাবনায় স্বাধীনতা দিবস পালন করছে।শিক্ষার মাধ্যমে মানুষের উত্তরণের পথ তাকেই তারা বেছে নিয়েছেন। আর তার মাধ্যমে মানুষের মানসিক এবং সামাজিক স্বাধীনতা গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন। নলের সিটির বিএড কলেজ থেকে শুরু করে আইন কলেজ, নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষারূপ প্রসার ঘটিয়েছেন তারা।বিশেষ অতিথি সত্যাব্রত চক্রবর্তীও  মানব মুক্তির মাধ্যমে স্বাধীনতার কথা বলেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *