সিনেমা তারকা প্রসেনজিৎ চ্যাটার্জি আর আবীর চ্যাটার্জিকে দিয়েস্মরণীয় পুজো উদযাপনের সূচনা করাল রেমন্ড

দুই প্রজন্মের বাঙালি কিংবদন্তিকে একত্রে এনে, সূক্ষ্ম ফাইন ফ্যাব্রিক, পরতে তৈরি স্টাইল আর ফরমাইশি টেলারিং মিলিয়ে রেমন্ড পেশ করছে যাবতীয় উৎসবের পোশাকের একমাত্র গন্তব্য

কলকাতা, সেপ্টেম্বর ২৮, ২০২৬: পশ্চিমবঙ্গ এখন বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব উদযাপনের অপেক্ষায়। এই অবস্থায় ভারতের অগ্রগণ্য টেক্সটাইল ও অ্যাপারেল ব্র্যান্ড রেমন্ড লাইফস্টাইল লিমিটেড ঘোষণা করেছে এক দুর্দান্ত, এই রাজ্যে সর্বপ্রথম সাংস্কৃতিক সংযোগ। তারা একত্রে এনেছে বাংলা সিনেমার দুই প্রজন্মের সবচেয়ে উদযাপিত আইকন, প্রসেনজিৎ চ্যাটার্জি আর আবীর চ্যাটার্জিকে, যাঁরা এমন এক উত্তুঙ্গ উৎসব অভিজ্ঞতার মঞ্চ তৈরি করে দিয়েছেন যা প্রথা, সিনেমাগত উত্তরাধিকার আর ব্যক্তিগত আভিজাত্যকে সম্মান দেয়।

দুর্গাপুজোর জন্যে পোশাক বাছাই করা হয় বেশ কয়েক সপ্তাহ আগে থেকে, যার গভীর আবেগজনিত ও নান্দনিক তাৎপর্য আছে। প্রসেনজিৎ চ্যাটার্জি ও আবীর চ্যাটার্জির সঙ্গে রেমন্ডের সংযোগ ঐতিহ্যপূর্ণ কারিগরি ও রুপোলি পর্দার রাজকীয়তার এক সময়োচিত মিলন। সিনেমার উৎকর্ষের এবং ব্যক্তিগত আভিজাত্যের দুই প্রবাদপ্রতিম যুগের প্রতিনিধি হিসাবে এই দুজন “দ্য কমপ্লিট ম্যান”-এর চিরকালীন মেজাজের পশ্চিমবঙ্গের সমৃদ্ধ সাংস্কৃতিক নকশায় মিশে যাওয়ার প্রতীক।

এই স্মরণীয় সংযোগ ও উৎসবের মেজাজ নিয়ে কথা বলতে গিয়ে সাত্যকি ঘোষ, চিফ এক্সিকিউটিভ অফিসার, রেমন্ড লাইফস্টাইল লিমিটেড , বললেন “পশ্চিমবঙ্গ হল শিল্প, সংস্কৃতি এবং পরিমার্জিত পার্সোনাল স্টাইলের জাদুঘর। দুর্গাপুজো কেবল একটা উৎসব নয়, নৈকট্য, উষ্ণতা এবং ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রত্যেকটা বিশেষ মুহূর্তের জন্যে সেজে ওঠার মধ্যে দিয়ে প্রকাশিত একটা আবেগও বটে। আমরা বাংলা সিনেমার দুই টাইটান, প্রসেনজিৎ চ্যাটার্জি আর আবীর চ্যাটার্জিকে রেমন্ডের সঙ্গে এই ধরনের প্রথম সংযোগে এক জায়গায় আনতে পেরে অত্যন্ত উত্তেজিত। রেমন্ডে আমরা প্রত্যেক পরিবারের সম্পূর্ণ স্টাইল গন্তব্য হয়ে ওঠার জন্যে গর্বিত। আমরা বিলাসবহুল ফ্যাব্রিক ও সমসাময়িক রেডিমেড আনসাম্বলের এমন এক মসৃণ মিশ্রণ জোগাই, যা উৎসবের মরশুমে ব্যক্তিগত অভিব্যক্তি উদযাপন করে।”

মূলত সেরা গুণমানের স্যুটিং, প্রিমিয়াম লিনেন ও ফাইন-কাউন্ট সুতির রেমন্ড ফাইন ফ্যাব্রিক্স ফরমাইশি সৃষ্টির বিকল্প জোগায়। অষ্টমীর সন্ধের জন্যে ধ্রুপদী বন্ধগলা থেকে শুরু করে সকালের জন্যে বৈচিত্র্যময় লিনেন কুর্তা— কাস্টম টেলারিং ক্রেতাদের প্রত্যেক পোশাকে নিজের ব্যক্তিগত স্টাইল, ফিটিং ও ব্যক্তিত্ব দেখানোর সুযোগ করে দেয়। আধুনিক উৎসবের পোশাক-আশাকের এক বিবর্তন ঘটছে। দ্য রেমন্ড শপ (TRS) হল পুজোর প্রত্যেক সাজের জন্যে “ওয়ান-স্টপ ডেস্টিনেশন”। পার্ক এভিনিউ, কালারপ্লাস, রেমন্ড রেডি টু ওয়্যার-এর মত অ্যাপারেল ব্র্যান্ডের পোর্টফোলিওর মাধ্যমে অফ-দ্য-র‍্যাক আভিজাত্যই হোক আর কাস্টম টেলারিংয়ের নিজের মত করে নেওয়ার সম্মোহনই হোক, রেমন্ড উৎসবের প্রত্যেকটা দিনের জন্যে এক সম্পূর্ণ স্টাইল যাত্রা জোগায়। এই সংগ্রহে রেমন্ডের এথনিক্স ব্র্যান্ডের দর্জি দিয়ে তৈরি করা কুর্তা ও বুন্দি থেকে শুরু করে রেমন্ড রেডি-টু-ওয়্যারের উজ্জ্বল ক্যাজুয়ালস ও স্যুট রয়েছে, আছে পার্ক এভিনিউয়ের আনুষ্ঠানিক আভিজাত্য, কালারপ্লাসের উন্নত সপ্তাহান্তের টেক্সচার এবং পার্ক্স ব্র্যান্ডের হাই-এনার্জি ফিউশন ওয়্যার।

বাংলায় পুজো উপহার হল এক প্রিয় প্রথা এবং বন্ধু পরিজনদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের এক চিহ্ন। কিউরেটেড উৎসব প্যাকেজিং এবং নানা দামের জিনিস থাকায় রেমন্ড উপহার দেওয়ার শিল্পটাকে একেবারে নির্ঝঞ্ঝাট করে দেয়। রেমন্ড ফাইন ফ্যাব্রিক্স, রেমন্ড রেডি-টু-ওয়্যার, রেমন্ডের এথনিক্স, পার্ক এভিনিউ, কালারপ্লাস আর পার্ক্স জুড়ে রেমন্ড এক বিস্তৃত সম্ভার জোগায়। এখন এগুলো পাওয়া যাচ্ছে কলকাতা ও পশ্চিমবঙ্গে দ্য রেমন্ড শপ নেটওয়ার্কের যাবতীয় দোকানে, পাশাপাশি পূর্ব ভারতের অগ্রগণ্য মাল্ট-ব্র্যান্ড আউটলেটগুলোতেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *