ক্যারেটলেন কলকাতার গড়িয়াহাটে নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনের মাধ্যমে পূর্ব ভারতে উপস্থিতি মজবুত করল

কলকাতা, ৯ সেপ্টেম্বর ২০২৬: টাটা গোষ্ঠীর অন্যতম শীর্ষস্থানীয় ওমনিচ্যানেল জুয়েলারি ব্র্যান্ড ক্যারেটলেন কলকাতার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র গড়িয়াহাটে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন করল। পূর্ব ভারতে রিটেল ব্যবসা আরও সম্প্রসারণের পথে এটি ক্যারেটলেন এর আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

কলকাতার মানুষের বিশেষ পছন্দ ও নান্দনিকতাকে মাথায় রেখে এই সিগনেচার স্টোরের ডিজাইন, সাজসজ্জা এবং আবহে স্থানীয় সংস্কৃতিকে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই স্টোরের মাধ্যমে শহরের গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছে গেল ক্যারেটলেন-এর সমসাময়িক গয়নার সম্ভার এবং ওমনিচ্যানেল শপিংয়ের অভিজ্ঞতা। এখানে দৈনন্দিন ব্যবহারের গয়না থেকে শুরু করে উপহার এবং বিশেষ অনুষ্ঠানের জন্য গয়না—সব ধরনের কালেকশনই পাওয়া যাবে।

নতুন স্টোরের সূচনা এবং উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক হিসেবে, ঐতিহ্যবাহী কয়লা ভাঙার রীতি মেনে এই তিন তলা স্টোরটির শুভ উদ্বোধন করা হয়। এই উদ্বোধন ভারতের গুরুত্বপূর্ণ বাজারগুলিতে ক্যারেটলেন-এর উপস্থিতি আরও মজবুত করার বৃহত্তর কৌশলের অংশ। বর্তমানে ব্র্যান্ডটির খুচরো স্টোরের সংখ্যা ৩৮৮টিরও বেশি, যার মধ্যে পূর্বাঞ্চলে রয়েছে ৬৯টি স্টোর। গড়িয়াহাটের এই স্টোরটি সারা দেশে ক্যারেটলেন-এর অন্যতম ফ্ল্যাগশিপ স্টোর।

শুধু পশ্চিমবঙ্গেই বর্তমানে ১১টি শহর জুড়ে ব্র্যান্ডটির ৩১টি স্টোর রয়েছে। দীর্ঘমেয়াদি সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে এই সংখ্যা বাড়িয়ে ৩৫টি করার পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করতে গিয়ে সৌমেন ভৌমিক, ম্যানেজিং ডিরেক্টর, ক্যারেটলেন বলেন, “সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধুনিক ডিজাইনের প্রতি আগ্রহের কারণে কলকাতা ক্যারেটলেন-এর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। আমাদের গড়িয়াহাট ফ্ল্যাগশিপ স্টোরটির উন্মোচন—যার নকশা ও সজ্জায় স্থানীয় সংস্কৃতির অনন্য ছোঁয়া রাখা হয়েছে—পশ্চিমবঙ্গে ৩৫টিরও বেশি স্টোর সম্প্রসারণের লক্ষ্যমাত্রায় একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক। পূর্ব ভারতের প্রতি আমাদের প্রতিশ্রুতির অংশ হিসেবে, এই অঞ্চলের আরও অনেক গ্রাহকদের কাছে আমাদের অনন্য কেনাকাটার অভিজ্ঞতা পৌঁছে দিতে আমরা অত্যন্ত আশাবাদী।”

সম্প্রতি ক্যারেটলেন তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইয়ামি গৌতম ধরের উপস্থিতিতে দুটি নতুন কালেকশন—’কাশিকা’ এবং ‘পোলাকি’ উন্মোচন করেছে।। তরুণ প্রজন্মের গ্রাহকদের সাথে সংযোগ আরও সুদৃঢ় করতে অভিনেত্রী অশ্লেষা ঠাকুরকে সাথে নিয়ে ব্র্যান্ডটি শায়া ডায়মন্ডস এবং দৈনন্দিন ব্যবহারের উপযোগী আধুনিক ৯ ক্যারেট সোনার গয়নার কালেকশন লঞ্চ করেছে।

ব্র্যান্ডটি ২০২৭ অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিক-এ ৪২% বৃদ্ধি অর্জন করেছে এবং একই সময়ে তাদের ক্রেতার সংখ্যা ২৮% বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির গতি ধরে রাখতে আগামী কয়েক মাসে পূর্বাঞ্চলে নিজেদের উপস্থিতি আরও মজবুত করার লক্ষ্যে ৫-৭টি নতুন স্টোর খোলার পরিকল্পনা করেছে ক্যারেটলেন।

এই সম্প্রসারণ ক্যারেটলেন-এর ২০২৭ অর্থবর্ষে বৃহত্তর বৃদ্ধির পরিকল্পনারই অংশ। চলতি অর্থবর্ষে ব্র্যান্ডটি আরও ৪০–৫০টি নতুন স্টোর খোলার লক্ষ্যে এগোচ্ছে। রিটেল নেটওয়ার্কের পাশাপাশি প্রোডাক্ট পোর্টফোলিও এবং অমনিচ্যানেল পরিষেবায় ধারাবাহিক বিনিয়োগের হাত ধরে এই সম্প্রসারণকে আরও এগিয়ে নিয়ে যাবে ক্যারেটলেন ।

কলকাতায় ক্যারেটলেন-এর এই সম্প্রসারণ ভারতজুড়ে গ্রাহকদের কাছে আধুনিক জুয়েলারিকে আরও সহজলভ্য করে তোলার পাশাপাশি সম্ভাবনাময় বাজারগুলোতে নিজেদের রিটেল উপস্থিতি আরো মজবুত করার ব্যবসায়িক লক্ষ্যেরই প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *