নিজস্ব প্রতিনিধি :কলকাতার সন্নিকটে নলেজ সিটিতে পালিত হলো সর্বপল্লী রাধাকৃষ্ণান
রবীন্দ্রনাথ এবং বিদ্যাসাগরের ভাবনায় পালিত হল শিক্ষক দিবস। যদিও রাধাকৃষ্ণানের জন্ম দিবস উপলক্ষে এই ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়। কিন্তু নলেজ সিটির চেয়ারম্যান আব্দুর রব জানান, বাংলা তথা ভারতবর্ষের শিক্ষা জগতের বিদ্যাসাগরের অবদান এবং রবীন্দ্রনাথের যে ভাবনা তাকে পাথেয় করেই তারা নলেজ সিটি গড়ে তুলেছেন।

যেখানে বিএড কলেজ থেকে ল কলেজ এবং নার্সিং ট্রেনিং কলেজ ছাড়াও রয়েছে প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতগাছিয়ার বিধায়ক অগ্নিশ্বর নস্কর। এবং নলেজ সিটির সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা। তাছাড়া সমস্ত ছাত্র-ছাত্রী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নলেজ সিটিতে শিক্ষক দিবস পালন করেন। ছাত্রদের সাইকেল প্রদান মাধ্যমে অনুষ্ঠান শুরু হলেও ছাত্র ছাত্রীরা তাদের নিজেদের গান কবিতা এবং নাচের মাধ্যমে অনুষ্ঠানকে আরো সুন্দর করে তোলেন। নলেজ সিটি সম্পর্কে বলতে গিয়ে অগ্নিশ্বর নস্কর জানান এই সংস্থার আরু শ্রী বৃদ্ধির জন্য তিনি বিধানসভায়ও প্রস্তাব উত্থাপন করেছেন। চেয়ারম্যান আব্দুর রব মহাশয় আগামী দিনে বিদ্যাসাগরের ভাবনায় শিক্ষার যে প্রসার তাকেও তিনি তুলে ধরবেন বলে জানান।

