আইসিআইসিআই ব্যাঙ্ক নিয়ে আসলো ‘ফেস্টিভ বোনানজা’ , শপিং, ট্র্যাভেল এবং লাইফস্টাইল ব্র্যান্ডগুলিতে আকর্ষণীয় ডিল

• ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেলে ১০% ছাড়
• নতুন iPhone Duo^, iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max-এ ₹৭,০০০ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক
• LG, Samsung এবং Haier-এর ইলেকট্রনিক্স প্রোডাক্টে ₹৩০,০০০ পর্যন্ত ছাড়
• MakeMyTrip হলিডে প্যাকেজে ₹৩৫,০০০ পর্যন্ত ছাড়

মুম্বাই: আইসিআইসিআই ব্যাঙ্কের বার্ষিক ‘ফেস্টিভ বোনানজা’ ফিরে এসেছে অনলাইন শপিং, মোবাইল ফোন, ইলেকট্রনিক্স, ভ্রমণ, আসবাবপত্র ও গৃহসজ্জা, ফ্যাশন, কুইক কমার্স এবং আরও অনেক ক্ষেত্রে শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলিতে আকর্ষণীয় অফার নিয়ে। গ্রাহকরা আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট/ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, কার্ডলেস ইএমআই এবং নো-কস্ট ইএমআই বিকল্পগুলি ব্যবহার করে এক্সক্লুসিভ ডিল, ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

ব্যাংকটি ২০২৬ সালের ৮ই অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ফ্লিপকার্টের ‘বিগ বিলিয়ন ডেজ’ সেলের জন্য তাদের সাথে অংশীদারিত্ব করেছে, যেখানে গ্রাহকরা বিভিন্ন প্রোডাক্টের উপর ১০% ছাড় উপভোগ করতে পারবেন।

ব্যাঙ্ক নতুন iPhone Duo^, iPhone 18 Pro এবং Pro Max-এর উপর ₹৭,০০০ পর্যন্ত এবং কিছু Apple প্রোডাক্টের উপর ₹১৫,০০০ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডধারীরা বিশেষভাবে Apple-এর ‘iPhone for Life’ প্রোগ্রামটিও বেছে নিতে পারেন। এর মাধ্যমে তারা ₹২,৪৯৭ থেকে শুরু করে ২৪ মাসের সুদবিহীন কিস্তিতে নির্দিষ্ট কিছু iPhone মডেলের মূল্য পরিশোধ করতে পারবেন এবং পরবর্তী iPhone-এ আপগ্রেড করার সময় বর্তমান iPhone-টি ফেরত নেওয়ার একটি নিশ্চিত সুযোগও পাবেন।

ব্যাঙ্কটি গুগল পিক্সেল, এলজি, সোনি, স্যামসাং, হায়ার, এইচপি, ডেল, ক্রোমা, রিলায়েন্স ডিজিটাল, বিজয় সেলস, এয়ার ইন্ডিয়া, মেকমাইট্রিপ, গোআইবিবো, যাত্রা, আজিও, টাটা ক্লিক, ব্লিংকিট, আরবান ল্যাডার এবং পেপারফ্রাই-সহ অন্যান্য শীর্ষস্থানীয় ব্র্যান্ডের সাথেও অংশীদারিত্ব করেছে।

অফারগুলো সম্পর্কে বলতে গিয়ে আইসিআইসিআই ব্যাঙ্কের একজন মুখপাত্র বলেন, “উৎসব উদযাপন মানেই আনন্দ ও একাত্মতা, এবং আমরা সেগুলোকে আরও বিশেষ করে তুলতে চাই। এই বছরের ‘ফেস্টিভ বোনানজা’-র মাধ্যমে আমরা শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সাথে অংশীদারিত্ব করে আকর্ষণীয় অফার নিয়ে এসেছি, যা আমাদের গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও লাভজনক, সুবিধাজনক এবং স্মরণীয় করে তুলবে। আমাদের গ্রাহকরা আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইএমআই এবং ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে এই অফারগুলো গ্রহণ করতে পারবেন।”

অন্যান্য প্রধান অফারগুলির* মধ্যে রয়েছে:

• মোবাইল ফোন: Google Pixel 11 এবং Xiaomi স্মার্টফোনে ₹১০,০০০ পর্যন্ত ছাড়, এবং Oppo ও OnePlus ফোনে ₹৫,০০০পর্যন্ত ছাড়।

• ফ্যাশন: Tata Cliq এবং Ajio-তে কেনাকাটায় ১২% পর্যন্ত ছাড়।

• ইলেকট্রনিক্স: এলজি, স্যামসাং, হাইয়ার, সোনি, এইচপি, মাইক্রোসফট সারফেস এবং জেবিএল সহ অন্যান্য ব্র্যান্ডে ₹৩০,০০০ পর্যন্ত ছাড়। গ্রাহকরা ক্রোমা, রিলায়েন্স ডিজিটাল এবং বিজয় সেলস -এও বিভিন্ন প্রোডাক্টে আকর্ষণীয় ছাড় পেতে পারেন।

• ভ্রমণ: মেক মাই ট্রিপ, গোআইবিবো , যাত্রা, ইজি মাই টিপ, ইক্সিগো, পেটিএম ফ্লাইটস সহ অন্যান্য ট্র্যাভেল প্ল্যাটফর্মে ফ্লাইট, হোটেল এবং হলিডে প্যাকেজে ₹৩৫,০০০ পর্যন্ত ছাড়, এবং এয়ার ইন্ডিয়া ওয়েবসাইটে ফ্লাইট বুকিং-এ ১০% ছাড়। ফার্নিচার ও গৃহসজ্জার সামগ্রী: পেপার ফ্রাই, আরবান ল্যাডার , দা স্লিপ কোম্পানি, স্লিপি হেড, ডিউরোফ্লেক্স, বনিতো ডিজাইনস , ইন্টেরিয়ার কোম্পানি এবং ফার্নিসেলান – এ ৩০% পর্যন্ত ছাড়।

• কুইক কমার্স: ফ্লিপকার্ট মিনিটস, ব্লিঙ্কেট এবং জেপ্টো -এর মাধ্যমে গ্রসারি ও অন্যান্য কেনাকাটায় ছাড়।

• বিশেষ অফার: Avis, Cordelia Cruises, Pickyourtrail, Nasher Miles, Ferns N Petals, IGP, Elivaas-সহ অন্যান্য ব্র্যান্ডে ৩৫% পর্যন্ত ছাড়।

আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে অন্যান্য সর্বকালীন সুবিধাসমূহ:
• গ্রাহকরা অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ( Amazon Pay ICICI Bank Credit Card) ব্যবহার করে অ্যামাজন -এ কেনাকাটার উপর ৫% পর্যন্ত রিওয়ার্ড পয়েন্ট* পেতে পারেন।
• তাঁরা মেক মাই ট্রিপ আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ( MakeMyTrip ICICI Bank Credit Card ) ব্যবহার করে তাঁদের মেক মাই ট্রিপ( MakeMyTrip) বুকিং-এর উপর ৬% পর্যন্ত myCash পেতে পারেন।
• তাঁরা আদানি ওয়ান আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট কার্ড (Adani One ICICI Bank Credit Card) ব্যবহার করে আদানি ওয়ান ইকোসিস্টেম ( Adani One Ecosystem) -এ ৭% পর্যন্ত রিওয়ার্ড পয়েন্ট* পেতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *