নব যতীন সংঘের শ্যামা পূজা ৪৫ তম বর্ষে

কলকাতা, ৯ নভেম্বর: উত্তর কলকাতার কেশব চন্দ্র সেন স্ট্রীটে এবারও আলোয় সেজে উঠছে সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজার আঙিনা। ১১৬, কেশব চন্দ্র সেন স্ট্রীটের (কলকাতা ৭০০০০৯) নব যতীন সংঘের পরিচালনায় এ বছর পূজা ৪৫ তম বর্ষে পা দিল।
দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে এই পূজা পাড়ার মানুষের মিলনমেলা হয়ে উঠেছে। ভক্তি, ঐতিহ্য আর সম্প্রীতির বার্তা নিয়ে প্রতি বছর এখানে জড়ো হন আশপাশের বহু মানুষ।
পূজা কমিটির সভাপতি তপন রায়। সম্পাদকের দায়িত্বে রয়েছেন সুদীপ্ত সিংহ ও সুরজিৎ রায়। তাঁদের নেতৃত্বে পূজার প্রস্তুতি। উদ্যোক্তারা সকলকে সপরিবারে পূজায় উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *