কলকাতা, ২৬ নভেম্বর, ২০২৬:দক্ষিণ হুগলি ডাক বিভাগের উদ্যোগে এবছর ২৭ ও ২৮ নভেম্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরে চন্দননগর কলেজে জেলা স্তরের ডাকটিকিট সংগ্রহ প্রদর্শনী ‘চন্দনফিলেক্স ২০২৬’ আয়োজিত হচ্ছে। দু’দিনের এই প্রদর্শনীর লক্ষ্য চন্দননগরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করা এবং বিশেষত, তরুণ প্রজন্মের মধ্যে ডাকটিকিট সংগ্রহের শিল্প ও আগ্রহকে প্রসারিত করা।
প্রদর্শনী উপলক্ষে নিম্নলিখিত কর্মসূচির আয়োজন করা হয়েছে:
২৭ নভেম্বর, ২০২৬: দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে চন্দননগরের প্রবর্তক সংঘের ওপর একটি বিশেষ ডাক খাম প্রকাশ করা হবে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। অনুষ্ঠানে চন্দননগরের বিধায়ক শ্রী দীপাঞ্জন কুমার গুহ প্রধান অতিথি হিসেবে এবং দক্ষিণবঙ্গ অঞ্চলের পোস্টমাস্টার জেনারেল শ্রী ঋজু গঙ্গোপাধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। চন্দননগরের কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দিরের প্রতিনিধিরা সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রাজ্য প্রশাসনের প্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে যোগ দেবেন।
২৮ নভেম্বর, ২০২৬: দুপুর ১২টায় চন্দননগরের কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দিরের ওপর একটি বিশেষ ডাক খাম প্রকাশ করা হবে। এদিন স্কুল পড়ুয়াদের জন্য ডাকটিকিটের নকশা তৈরি, চিঠি লেখা এবং ডাকটিকিট সংগ্রহ বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এরপর সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

