মায়াপুরের গৌর-নিতাই মন্দিরে পালিত হল জন্মাষ্টমী ও নন্দ উৎসব

মায়াপুরের গৌর নিতাই মন্দিরে পালিত হল জন্মাষ্টমী ও নন্দ উৎসব।জন্মাষ্টমীর পরের দিনই পালিত হয় নন্দ উৎসব। শ্রীকৃষ্ণের জন্মের পর গোকুলবাসীর আনন্দ-উচ্ছ্বাসকে স্মরণ করেই এই উৎসবের আয়োজন করা হয়। সেই ঐতিহ্য মেনেই নদিয়ার মায়াপুরে নবনির্মিত শ্রীশ্রী গৌর-নিতাই মন্দিরে ভক্তি ও উৎসাহের সঙ্গে পালিত হল জন্মাষ্টমী ও নন্দ উৎসব।গৌড়ীয় বৈষ্ণব অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তি স্বরূপ তীর্থ…

Read Full News

মন্মথপুর প্রণব মন্দিরে জন্মাষ্টমী ও নন্দোৎসব, ১৩১ শিশুকৃষ্ণ ও ১৩১ যশোদার বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও নন্দোৎসব উপলক্ষে উৎসবের আবহে মেতে উঠল মন্মথপুর প্রণব মন্দির চত্বর। বিশ্ববন্দিত ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের গৌরবময় ১৩১তম শুভ আবির্ভাব বর্ষ উপলক্ষে এবার আয়োজন করা হয় এক অভিনব ধর্মীয় ও সাংস্কৃতিক শোভাযাত্রার।এই শোভাযাত্রায় ১৩১ জন শিশুকে শ্রীকৃষ্ণের সাজে এবং ১৩১ জন মাকে মা যশোদার সাজে সুসজ্জিত করা হয়।…

Read Full News

প্রকাশিত হল সৌমক পালিত রচিত দ্য গ্রেট সন্স অ্যাণ্ড ডটার্স ইণ্ডিয়া

নিজস্ব প্রতিনিধি কলকাতা (২ সেপ্টেম্বর ‘২৬):- অগ্নিযুগের বীর বিপ্লবী প্রয়াত পুলিনবিহারী দাস, উল্লাসকর দত্ত, মাস্টারদা সূর্য সেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ও নেতাজী সুভাষচন্দ্র বসু এবং সুলেখক তথা মনে প্রাণে একশো শতাংশ বিপ্লবী পরশুরাম ওরফে রাজশেখর বসু-র পরিবারের আত্মীয় স্বজনদের উপস্থিতিতে আজ প্রকাশিত হল সৌমক পালিত রচিত ‘দ্য গ্রেট সন্স অ্যাণ্ড ডটার্স অব ইণ্ডিয়া’ নামাঙ্কিত এক…

Read Full News

ডিজিটাল ও সম্পর্কের বিষাক্ততায় নতুন বিষকলকাতায় ‘TOXIC’ বই প্রকাশ অনুষ্ঠানে পদ্মশ্রী ড. মুকেশ বাত্রা

কলকাতা, ২১ আগস্ট ২০২৬: পদ্মশ্রী ড. মুকেশ বাত্রা এবং স্বামী শৈলেন্দ্র সরস্বতী, ওশোর ছোট ভাই, সহ-লিখিত বই ‘TOXIC’-এর প্রকাশনা উপলক্ষে কলকাতায় এক বিশেষ সাহিত্যসন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলকাতার সৃজনশীল ও সাহিত্য জগতের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত এই সন্ধ্যা শহরের চলতি মৌসুমে অন্যতম আলোচিত সাহিত্যিক অনুষ্ঠান হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী…

Read Full News

ড্যান্স ব্রিজেস ফেস্টিভ্যাল ২০২৬কনভার্জিং আইডেন্টিটিস 

২০-২৪ আগস্ট ২০২৬; বিভিন্ন সময় ও ভেন্যু (বিস্তারিত কর্মসূচির জন্য দেখুন)পরিবেশনা, শোকেস, রেসিডেন্সি, চলচ্চিত্র প্রদর্শনী, শিল্পীদের সাথে আলোচনা, কর্মশালা ও ড্যান্স জ্যাম। পরিবেশনা ও কর্মশালার জন্য ফি প্রযোজ্য; চলচ্চিত্র প্রদর্শনী বিনামূল্যে, তবে আগে থেকে নিবন্ধন (registration) আবশ্যক। ভেন্যুসমূহ: অ্যালায়ঁস ফ্রঁসেজ দু বাংলা (Alliance Française du Bengale), ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (আলিপুর), অনুচিন্তন আর্ট সেন্টার, স্টুডিও কোকুন,…

Read Full News

সমকালীন সমাজের মানসিক অস্থিরতা নিয়ে ব্যঙ্গনাট্য তারাময়ী অ্যাঙ্গার ম্যানেজমেন্ট স্কুল

নিজস্ব প্রতিনিধি :“তারাময়ী অ্যাঙ্গার ম্যানেজমেন্ট স্কুল” একটি রাজনৈতিক ব্যঙ্গনাট্য, যেখানে সমকালীন সমাজের মানসিক অস্থিরতা, ক্রমবর্ধমান হতাশা এবং আবেগের সংকটকে তুলে ধরা হয়েছে বিচ্ছিন্ন কিছু পরিস্থিতি, প্রতীকী চরিত্র এবং বহুমাত্রিক অভিনয়ভাষার মাধ্যমে। হাস্যরস ও অস্বস্তি পাশাপাশি অবস্থান করে এই নাট্যজগতে। ক্রোধ, বিভ্রান্তি, হতাশা এবং মানসিক ক্লান্তি কীভাবে ধীরে ধীরে আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে,…

Read Full News

রাভাশ ২০২৬ — ভক্তি, ঐতিহ্য ও নৃত্যসাধনার এক অনন্য মহোৎসব

৫ই আগস্ট, ২০২৬ কলকাতার ঐতিহ্যবাহী রবীন্দ্র সদন যেন সেদিন পরিণত হয়েছিল ভক্তি, সৌন্দর্য ও শাস্ত্রীয় নৃত্যের এক পুণ্যভূমিতে। সংকল্প নৃত্যায়ন, ওডিশি নৃত্যচর্চার এক নিবেদিতপ্রাণ প্রতিষ্ঠান, তাদের ২৩তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘রাভাশ ২০২৬’-এর মাধ্যমে এক অবিস্মরণীয় সন্ধ্যার আয়োজন করে। এবারের অনুষ্ঠানটি ছিল আরও তাৎপর্যপূর্ণ, কারণ এটি উৎসর্গিত ছিল পদ্মবিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্রের জন্মশতবার্ষিকী উদযাপনের উদ্দেশ্যে। ভারতীয়…

Read Full News

কলকাতায় ব্রহ্ম কুমারিস-এর “১০ কোটি মানুষের নেশামুক্ত থাকার শপথ গ্রহণ বিষয়ক মেগা ক্যাম্পেইন”-এর সূচনা

কলকাতা, ৪ আগস্ট ২০২৬: রাজযোগ এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের মেডিকেল উইং এবং প্রজাপিতা ব্রহ্ম কুমারিস ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয় আজ কলকাতার নিউ টাউন কনভেনশন সেন্টারে দেশব্যাপী “১০ কোটি মানুষের নেশামুক্ত থাকার শপথ গ্রহণ বিষয়ক মেগা ক্যাম্পেইন”-এর আনুষ্ঠানিক সূচনা করেছে। এই ক্যাম্পেইনটি একটি দেশব্যাপী আন্দোলনের সূচনা করছে যা ৬ আগস্ট থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে। এর…

Read Full News

মন্মথপুর প্রণব মন্দিরে সাড়ম্বরে পালিত হয় শ্রীশ্রী গুরুপূর্ণিমা

পবিত্র শ্রীশ্রী গুরুপূর্ণিমা তিথি উপলক্ষ্যে মন্মথপুর প্রণব মন্দিরে অত্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো শ্রীশ্রী গুরুপূর্ণিমা উৎসব। ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ছিল চোখে পড়ার মতো।অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্র -ছাত্রী তাঁদের শিক্ষা গুরুদের প্রতি পরম শ্রদ্ধায় পুষ্পাঞ্জলি নিবেদন করেন।মন্দিরে বিভিন্ন সময় আগত সঙ্ঘের পরম্পরাগত ভাবে পরমপূজ্য…

Read Full News

রথযাত্রার পবিত্র আবহে ভক্তি, আবেগ ও আধ্যাত্মিকতার এক অনন্য মেলবন্ধনের সাক্ষী থাকল শহর

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:রথযাত্রার পবিত্র আবহে ভক্তি, আবেগ ও আধ্যাত্মিকতার এক অনন্য মেলবন্ধনের সাক্ষী থাকল শহর। ওডিসি নৃত্যশিল্পী সুবিকাশ মুখার্জীর বাড়িতে জগন্নাথদেবের বিশেষ পূজো ও রথযাত্রা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান যেন এক অন্য মাত্রা পেল ভক্তদের উপস্থিতি ও আন্তরিকতায়।“জয় জয় জয় কৃষ্ণ” ধ্বনিতে মুখরিত পরিবেশে শুভ সন্ধ্যার প্রহরে শুরু হয় অনুষ্ঠান। সুবিকাশ মুখার্জী জানান, সারা বছর…

Read Full News