টালিগঞ্জ মার্কোপোলো ক্লাব অ্যাসোসিয়েশনের কালীপূজা

ঐতিহ্য, নিষ্ঠা ও সম্প্রীতির এক দীর্ঘ পথচলা — প্রতিষ্ঠা ১৯৭০ ১৯৭০ সালে প্রতিষ্ঠিত টালিগঞ্জ মার্কোপোলো ক্লাব অ্যাসোসিয়েশন আজও তার ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির ধারাকে অটুট রেখে এগিয়ে চলেছে। বছরের পর বছর ধরে ক্লাবের কালীপূজা শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, বরং এলাকার মানুষের মিলন, আনন্দ ও আবেগের এক অনন্য উৎসব হয়ে উঠেছে। মা কালীর আরাধনাকে…

Read Full News

স্বপ্নাদেশে প্রতিষ্ঠিত বিরাটির দাস বাড়ির দক্ষিণা কালী, ১৯৭০ সাল থেকে চলে আসছে ঐতিহ্যবাহী পুজো

বিরাটি: নিতাই মালাকার স্বপ্নাদেশে পাওয়া দেবীমূর্তিকে প্রতিষ্ঠা করে শুরু হয়েছিল কালীপুজো। দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে পাঁচ দশকেরও বেশি সময়। উত্তর ২৪ পরগনার বিরাটির দাস বাড়ির দক্ষিণা কালীপুজো আজও নিষ্ঠা, ভক্তি ও পারিবারিক ঐতিহ্যের সঙ্গে সমান মর্যাদায় পালিত হয়ে আসছে। এই পুজোর সূচনা ১৯৬৮ সালে। কলকাতার বাসিন্দা কার্তিকচন্দ্র দাস মহাশয় ওই বছর স্বপ্নাদেশ পান মা কালীর।…

Read Full News

স্বরাজ্যের অগ্রদূত, বাংলার মহান স্বাধীনতা সংগ্রামী ও মহারত্ন বিপিনচন্দ্র পালের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে ২০২৬ সালের ৭ই নভেম্বর, সকাল সাড়ে দশটা থেকে কলকাতার মহাজাতি সদনে ‘লাল-বাল-পাল স্মৃতি উৎসব’ অনুষ্ঠিত হবে

নীরজ কুমার বলেন যে, ভারতের মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কিছু জাতীয় বীরের নাম স্বর্ণাক্ষরে খোদিত রয়েছে। তাঁরা তাঁদের জীবন, চিন্তা, সংগ্রাম এবং অদম্য দেশপ্রেমের মাধ্যমে ভারতীয় মননে স্বরাজ্য, আত্মসম্মান এবং আত্মনির্ভরতার চেতনা জাগিয়ে তুলেছিলেন। লালা লাজপত রায়, লোকমান্য বাল গঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পালের এই মহান ত্রয়ী ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ‘লাল-বাল-পাল’ নামে অমর হয়ে…

Read Full News

এবছর ভক্তি – তে যুব সম্মিলনী

কলকাতা: যে সিদ্ধপিঠে ভগবানের আগে ভোগ দেওয়া হয় ভক্তের কাছে। বীরভূম জেলার সেই পবিত্র পীঠ যেখানে কথিত আছে সতীমাতার ত্রিনয়ন পড়েছিল। হ্যাঁ ঠিকই ধরেছেন এখানে বলা হচ্ছে তারাপীঠের কথা। এবং তারাপীঠ যেখানে আসে সেখানেই মায়ের পরম ভক্ত বামাক্ষ্যাপার নাম তো আসবেই। তার সঙ্গে আসবে তারাপীঠের মহাশ্মশান। প্রচলিত কথা অনুযায়ী বামাক্ষ্যাপা অভুক্ত থাকলে নাকি মা তারাও…

Read Full News

দীপ প্রকাশন নিয়ে এল আইএএস অফিসার সি. মুরুগানের আকর্ষণীয় উপন্যাস ‘রুস্তম খান: সন অফ নোয়াখালি’ (Rustam Khan S/O Noakhali)

– বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং প্রখ্যাত অভিনেত্রী গার্গী রায়চৌধুরীর উপস্থিতিতে বইটির বাংলা সংস্করণ ‘নোয়াখালির রুস্তম খান’-এরও আনুষ্ঠানিক প্রকাশ ঘটল – কলকাতা, ২৪ অক্টোবর, ২০২৬: দীপ প্রকাশন আজ আইএএস অফিসার সি. মুরুগানের লেখা নতুন উপন্যাস ‘রুস্তম খান: সন অফ নোয়াখালি’ প্রকাশ করেছে। কলকাতার প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে, বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং প্রখ্যাত অভিনেত্রী…

Read Full News

ঐতিহ্য ও সম্প্রীতির মেলবন্ধনে নিউটাউনের আপস কো-অপারেটিভ হাউজিং সোসাইটির দুর্গাপুজো, চতুর্থ বর্ষে পদার্পণ

পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শাস্ত্রসম্মত আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গোৎসব উদযাপন করছে নিউটাউনের আপস কো-অপারেটিভ হাউজিং সোসাইটি। অ্যাকশন এরিয়া-১-এর সিসি-১১-তে অবস্থিত এই আবাসনে এ বছর চতুর্থ বর্ষে পদার্পণ করল আবাসিকদের উদ্যোগে আয়োজিত দুর্গাপুজো। ২০২৩ সালে আবাসনের বাসিন্দাদের মধ্যে নিবিড় সম্পর্ক ও পারস্পরিক বন্ধন গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই পুজোর সূচনা হয়। সেই শুরু থেকেই পুজোর প্রতিটি…

Read Full News

যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’

কলকাতা, অক্টোবর ২০২৬: যুবার সংঘের ৬৮তম দুর্গাপুজোয় বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে লিয়েবের অ্যাপ্লায়েন্সেস ইন্ডিয়ার তৈরি অভিনব ফ্রিজ টানেল। ফ্রিজের ভিতরের আদলে তৈরি ৩৫ ফুট চওড়া এই টানেলের মধ্য দিয়ে দর্শকরা পেতে পারেন এক অন্যরকম অভিজ্ঞতা। আধুনিক প্রযুক্তি ও শিল্পকলার মেলবন্ধনে তৈরি এই উদ্যোগ দর্শকদের পরিচয় করিয়ে দিচ্ছে লিয়েবেরের বিশেষ রেফ্রিজারেশন প্রযুক্তি ফ্রেশব্রিজ ও হট টু…

Read Full News

জ্ঞানচক্ষু’র মাধ্যমে দুর্গাপূজা উদযাপন করছে ডক্টরস চয়েস

কলকাতা, ১২ অক্টোবর, ২০২৬: ভোজ্য তেলের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড ‘ডক্টরস চয়েস’ (Doctors’ Choice) দুর্গাপূজা উপলক্ষে ‘জ্ঞানচক্ষু’ নামক এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে। মা দুর্গার ‘তৃতীয় নয়ন’—যা জ্ঞান, সত্য ও অন্তর্দৃষ্টির প্রতীক—তা থেকেই অনুপ্রাণিত এই উদ্যোগ। জ্ঞানচর্চা যে শারীরিক সীমাবদ্ধতার ঊর্ধ্বে এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের দ্বারা এই কর্মসূচির উদ্বোধন করা…

Read Full News

চিন্তাশীল ভাবনা “মুক্তি”-কে কেন্দ্র করে টালিগঞ্জ শান্তিপল্লি পুজো সমিতির ৮৮তম বর্ষ উদযাপন

কলকাতা, ১২ই অক্টোবর ২০২৬: দক্ষিণ কলকাতার অন্যতম প্রিয় এবং ঐতিহ্যবাহী দুর্গাপুজো, টালিগঞ্জ শান্তিপল্লী পুজো সমিতি একটি শক্তিশালী সামাজিক বার্তা নিয়ে তাদের গৌরবময় ৮৮তম বর্ষে পদার্পণ করল। এ বছরের থিম “মুক্তি” – শিশুশ্রম থেকে মুক্তি, যা ‘শিক্ষায় হ্যাঁ, শিশুশ্রমে না’ বলার একটি শৈল্পিক আবেদন। শিল্প ও ভক্তির মাধ্যমে, কমিটি প্রতিটি শিশুর শিক্ষার অধিকার এবং শোষণমুক্ত শৈশব…

Read Full News

কীভাবে জন্ম হল পশ্চিমবঙ্গের ?ইতিহাসের দলিল ও সমকালীন বাংলার নথি নিয়ে বিশেষ প্রদর্শনী কলকাতায়

দেশভাগের প্রেক্ষাপটে কীভাবে তৈরি হয়েছিল আজকের পশ্চিমবঙ্গ? সেই ইতিহাসই নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে কলকাতায় শুরু হয়েছে পাঁচ দিনের বিশেষ আর্কাইভ ও ফটোগ্রাফি প্রদর্শনী। ‘ধানসিড়ি থেকে অঞ্জনার উপাখ্যান’ শীর্ষক এই প্রদর্শনীর মূল আকর্ষণ পশ্চিমবঙ্গের আত্মপ্রকাশের ইতিহাস। ইতিহাসের দলিল, পুরনো সংবাদপত্র, চিঠিপত্র ও আইনসভার নথির পাশাপাশি রয়েছে সমকালীন বাংলার নানা প্রান্তের ছবি। পেশায় ইঞ্জিনিয়ার, ফটোগ্রাফার ও…

Read Full News