পশ্চিমবঙ্গের বিদ্যালয়সমূহে বৈদিক গণিত পাঠক্রম আকারে শেখানোর প্রস্তাব

নিজস্ব প্রতিনিধি, কলকাতা (১১ অগস্ট ‘২৬):- পশ্চিমবঙ্গের বিদ্যালয়সমূহে বৈদিক গণিত পাঠক্রম আকারে শেখানোর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব পাঠিয়েছেন ‘ভেদিক ম্যাথস ফোরাম ইণ্ডিয়া।’
আজ কলকাতায় বৈদিক গণিত শীর্ষক এক সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে ‘ভেদিক ম্যাথস ফোরাম ইণ্ডিয়া’-র কর্ণধার গৌরভ টেকরিওয়াল জানান, “পশ্চিমবঙ্গ সরকার চালিত ও পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত সবকটা বিদ্যালয়ের পাঠরত ছাত্রছাত্রীদের বৈদিক গণিত শেখানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা মন্ত্রী দীপক বর্মণ-এর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।”

‘ভেদিক ম্যাথস ফোরাম ইণ্ডিয়া’-র তরফ থেকে জানানো হয়েছে, “ইতিমধ্যে দাদরা এবং নগর হাভেলি, দমন ও দিউ-এর মতো কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সাথে সিকিম, মণিপুর, আসাম, দিল্লী ও হরিয়ানায় বিভিন্ন বিদ্যালয়ে ইতিমধ্যে বৈদিক গণিত শেখানোর ব্যবস্থা হয়েছে।”

সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আজ ‘এআই পাওয়ার্ড ভেদিক ম্যাথস প্র্যাক্টিস ইঞ্জিন’-এর পথচলার ঘোষণা করে গৌরব টেকরিওয়াল জানান, “১৬টি মূল সূত্র এবং ১৩টি উপ-সূত্রের সহায়তায় সহজে ও খুব তাড়াতাড়ি গাণিতিক হিসাব বা মানসিক গণনার কৌশল সমৃদ্ধ বৈদিক গণিত গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৬৫ সালে। রচনা করেছিলেন পুরীর গোবর্ধন মঠের সন্ন্যাস তথা অন্যতম শঙ্করাচার্য স্বামী ভারতী কৃষ্ণতীর্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *