৭০০০৫৪-এর কাঁকুড়গাছি সাব-পোস্ট অফিসটিকে ‘স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার’-এর ডিজাইন ম্যানুয়াল অনুযায়ী উন্নত করা হয়েছে

কলকাতা-৭০০০৫৪-এর কাঁকুড়গাছি সাব-পোস্ট অফিসটিকে ‘স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার’-এর ডিজাইন ম্যানুয়াল অনুযায়ী উন্নত করা হয়েছে। নাগরিকদের জন্য বিভিন্ন ধরণের পরিষেবা প্রদানের লক্ষ্যে সজ্জিত এই আধুনিক ডাক পরিষেবা কেন্দ্রটির ভার্চুয়াল উদ্বোধন ২৪.০৮.২০২৬ তারিখে সম্পন্ন হয়েছে।

নতুন রূপে সজ্জিত এই সাব-পোস্ট অফিসটি একটি বিভাগীয় ভবনে অবস্থিত, যা ২,৭৬৩ বর্গফুট আয়তনের জবরদখল-মুক্ত জমিতে গড়ে উঠেছে। কলকাতার সিআইটি (CIT) রোডে অবস্থিত কাঁকুড়গাছি সাব-পোস্ট অফিসটি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ডেলিভারি পোস্ট অফিস। এলাকার বাসিন্দাদের সুবিধাজনক, দক্ষ এবং প্রযুক্তি-নির্ভর ডাক ও আর্থিক পরিষেবা প্রদানের লক্ষ্যেই এই কেন্দ্রটির নকশা করা হয়েছে।

মাননীয় কেন্দ্রীয় যোগাযোগ ও ডোনার (DONER) মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া, মাননীয় কেন্দ্রীয় যোগাযোগ ও গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী শ্রী চন্দ্র শেখর পেম্মাসানির উপস্থিতিতে, ২৪.০৮.২০২৬ তারিখে কলকাতা-৭০০০৫৪-এর উন্নত কাঁকুড়গাছি সাব-পোস্ট অফিস এবং ভারতের অন্যান্য ১৩টি পোস্ট অফিসের ভার্চুয়াল উদ্বোধন করেন। একইসাথে তিনি “ডাক সেবা” (Dak Seva) ও “ডাক মিত্র” (Dak Mitra) অ্যাপেরও সূচনা করেন।
কাঁকুড়গাছি সাব-পোস্ট অফিসের স্থানীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বাণিজ্য, শিল্প ও শিল্প-বাণিজ্য মন্ত্রী ডঃ তাপস রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল শ্রী অশোক কুমার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই অনুষ্ঠানটি সংবাদমাধ্যমে তুলে ধরার জন্য পশ্চিমবঙ্গ ডাক সার্কেল আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে এবং বিষয়টির আরও ব্যাপক প্রচারের জন্য সনির্বন্ধ অনুরোধ করছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *