কলকাতা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬: মানবদেহের গভীরে অবস্থিত এমন একটি গুরুত্বপূর্ণ অংশ হল স্কাল বেস, যেখানে ব্রেন, কান, চোখ, গুরুত্বপূর্ণ ব্লাড ভেসেল এবং ক্রিটিক্যাল নার্ভ একে অপরের খুব কাছাকাছি অবস্থান করে। এই অংশে কোনও সমস্যা হলে সার্জারি অত্যন্ত জটিল হয়ে উঠতে পারে। এই ধরনের চিকিৎসার জন্য প্রয়োজন বিভিন্ন বিশেষজ্ঞের সম্মিলিত প্রচেষ্টা। প্রয়োজন ইএনটি স্পেশালিস্ট, নিউরোসার্জন এবং অনকোলজিক্যাল সার্জনদের একসঙ্গে কাজ করা, পাশাপাশি অ্যাডভান্সড সার্জিক্যাল টেকনিক এবং সঠিক ট্রিটমেন্ট প্ল্যানিং। এই প্রয়োজনের কথা মাথায় রেখে মণিপাল হাসপাতাল ইএম বাইপাস, মণিপাল হাসপাতালস গ্রুপের একটি ইউনিট এবং ভারতের অন্যতম বৃহৎ হেলথকেয়ার প্রোভাইডার, পূর্ব ভারতে প্রথমবারের মতো মণিপাল স্কাল বেস ইনস্টিটিউট চালু করেছে। এই ইনস্টিটিউট জটিল স্কাল বেস কন্ডিশন এবং হিয়ারিং ডিসঅর্ডারের কমপ্রিহেনসিভ ম্যানেজমেন্টের জন্য তৈরি করা হয়েছে। এখানে এক ছাদের নিচে একাধিক স্পেশালিটি এবং অ্যাডভান্সড সার্জিক্যাল এক্সপার্টিজ পাওয়া যাবে, যার মাধ্যমে রোগীরা ডায়াগনসিস, ট্রিটমেন্ট, সার্জারি, রিহ্যাবিলিটেশন এবং লং-টার্ম ফলো-আপ—প্রতিটি ক্ষেত্রে কো-অর্ডিনেটেড কেয়ার পাবেন।
ইনস্টিটিউটের উদ্বোধনে উপস্থিত ছিলেন ডাঃ (প্রফেসর) সম্পথ চন্দ্র প্রসাদ রাও, প্রোগ্রাম লিড – স্কাল বেস সার্জারি, কনসালট্যান্ট – ইএনটি, হেড অ্যান্ড নেক সার্জন এবং ককলিয়ার ইমপ্লান্টোলজিস্ট, মণিপাল হাসপাতাল, ওল্ড এয়ারপোর্ট রোড, বেঙ্গালুরু। স্কাল বেস সার্জারি এবং ককলিয়ার ইমপ্লান্টেশনে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এই উদ্যোগকে আরও বিশেষ তাৎপর্য দিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপাল হাসপাতাল ইএম বাইপাস-এর কোর ক্লিনিক্যাল টিম – ডাঃ সৌভিক রায় চৌধুরী, সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড এইচওডি – ইএনটি; ডাঃ অমিতাভ রায়, কনসালট্যান্ট – ইএনটি অ্যান্ড ককলিয়ার ইমপ্লান্ট সার্জন; ডাঃ হর্ষ জৈন, সিনিয়র কনসালট্যান্ট – নিউরোসার্জারি; এবং ডাঃ হর্ষ ধর, সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড এইচওডি – হেড অ্যান্ড নেক, সার্জিক্যাল অনকোলজি। ডাঃ সম্পথ-এর গাইডেন্সে এই টিম মণিপাল স্কাল বেস ইনস্টিটিউটের চিকিৎসা পরিষেবা পরিচালনা করবে। জটিল স্কাল বেস কন্ডিশন, অ্যাডভান্সড স্কাল বেস সার্জারি এবং কমপ্রিহেনসিভ হিয়ারিং সলিউশনের ক্ষেত্রে এই বিশেষজ্ঞরা একসঙ্গে কাজ করবেন।
স্কাল বেস হল একটি জটিল অ্যানাটমিক্যাল এরিয়া, যেখানে ব্রেনের সঙ্গে হেড এবং নেক-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্ট্রাকচার যুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ নার্ভ এবং ব্লাড ভেসেল। এই অংশে টিউমার, লেশন এবং অন্যান্য জটিল কন্ডিশন দেখা দিলে সার্জারির ক্ষেত্রে বিশেষ দক্ষতা এবং সতর্কতার প্রয়োজন হয়। পূর্ব ভারতে এই ধরনের প্রথম ডেডিকেটেড ইনস্টিটিউট হিসেবে মণিপাল স্কাল বেস ইনস্টিটিউট-এ ইএনটি, নিউরোসার্জারি এবং সার্জিক্যাল অনকোলজির বিশেষজ্ঞদের একসঙ্গে নিয়ে আসা হয়েছে। এখানে জটিল স্কাল বেস কন্ডিশন, অ্যাডভান্সড স্কাল বেস সার্জারি, যার মধ্যে এন্ডোস্কোপিক এবং ওপেন অ্যাপ্রোচ রয়েছে, স্কাল বেস টিউমার, কমপ্লেক্স ইয়ার এবং হিয়ারিং ডিসঅর্ডার এবং ককলিয়ার ইমপ্লান্টেশনের চিকিৎসা করা হবে। ইনস্টিটিউটের একটি গুরুত্বপূর্ণ পরিষেবা হল কমপ্রিহেনসিভ ককলিয়ার ইমপ্লান্ট কেয়ার। যাঁদের সিভিয়ার থেকে প্রোফাউন্ড হিয়ারিং লস রয়েছে এবং কনভেনশনাল হিয়ারিং এইড থেকে পর্যাপ্ত উপকার পাওয়া যায় না, তাঁদের জন্য এই পরিষেবা দেওয়া হবে। এই প্রোগ্রামের মধ্যে থাকবে ডিটেইলড হিয়ারিং অ্যাসেসমেন্ট, প্রি-অপারেটিভ ইভ্যালুয়েশন, ইমপ্লান্ট সার্জারি, ডিভাইস অ্যাক্টিভেশন, অডিটরি রিহ্যাবিলিটেশন এবং পোস্ট-অপারেটিভ ফলো-আপ। শিশু এবং প্রাপ্তবয়স্ক—দুই ক্ষেত্রেই রোগীর প্রয়োজন অনুযায়ী ইন্ডিভিজুয়ালাইজড ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করা হবে। শিশুদের ক্ষেত্রে স্পিচ, ল্যাঙ্গুয়েজ এবং লার্নিং-এ সহায়তা করা এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হিয়ারিং, কমিউনিকেশন এবং কোয়ালিটি অফ লাইফ উন্নত করার দিকে গুরুত্ব দেওয়া হবে। বিভিন্ন স্পেশালিটির বিশেষজ্ঞদের একসঙ্গে নিয়ে আসার মাধ্যমে ইনস্টিটিউটের লক্ষ্য হল জটিল স্কাল বেস এবং হিয়ারিং-রিলেটেড কন্ডিশনের ক্ষেত্রে কো-অর্ডিনেটেড ডায়াগনসিস, প্রিসাইস ট্রিটমেন্ট প্ল্যানিং এবং কমপ্রিহেনসিভ কেয়ার নিশ্চিত করা।
উদ্বোধনী অনুষ্ঠানে ডাঃ (প্রফেসর) সম্পথ চন্দ্র প্রসাদ রাও, প্রোগ্রাম লিড – স্কাল বেস সার্জারি, কনসালট্যান্ট – ইএনটি, হেড অ্যান্ড নেক সার্জন এবং ককলিয়ার ইমপ্লান্টোলজিস্ট, মণিপাল হাসপাতাল, ওল্ড এয়ারপোর্ট রোড, বেঙ্গালুরু, বলেন, “আমরা প্রায় দেড় দশক আগে বেঙ্গালুরুর মণিপাল হাসপাতাল, ওল্ড এয়ারপোর্ট রোড-এ স্কাল বেস সার্জারি প্রোগ্রাম শুরু করেছিলাম। আজ সেই প্রোগ্রাম হাসপাতাল গ্রুপের আরও অন্যান্য সেন্টারে এগিয়ে যেতে দেখে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। মণিপাল হাসপাতাল ইএম বাইপাস, কলকাতায় ইস্টার্ন ইন্ডিয়ার প্রথম এই ধরনের সেন্টার অফ এক্সেলেন্স ফর স্কাল বেস সার্জারি চালু হওয়ায় জটিল স্কাল বেস কন্ডিশনে আক্রান্ত রোগীরা এখন নিজেদের কাছাকাছি উন্নত এবং স্পেশালাইজড কেয়ার পেতে পারবেন। এর জন্য তাঁদের আর মেট্রোপলিটন শহরে যেতে হবে না। আমার সহকর্মী এবং ছাত্ররা এই এক্সপার্টিজকে এগিয়ে নিয়ে স্থানীয় মানুষের জন্য
কাজ করছেন, এটি অত্যন্ত আনন্দের বিষয়। এই উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে এবং মণিপাল হাসপাতাল, কলকাতার স্কাল বেস সার্জারি প্রোগ্রামকে মেন্টর করতে পেরে আমি সম্মানিত এবং গর্বিত।”
এই প্রসঙ্গে ডাঃ সৌভিক রায় চৌধুরী, সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড এইচওডি – ইএনটি, মণিপাল হাসপাতাল ইএম বাইপাস, বলেন, “স্কাল বেস ডিসঅর্ডার অনেক সময় কান, নাক, গলা এবং নিউরোলজিক্যাল সিস্টেমের বিভিন্ন সমস্যার সঙ্গে যুক্ত থাকে। তাই এই ধরনের কন্ডিশনের ডায়াগনসিস এবং ট্রিটমেন্ট বিশেষভাবে জটিল হতে পারে। অ্যাডভান্সড এন্ডোস্কোপিক প্রসিডিউর থেকে শুরু করে কমপ্লেক্স ইয়ার এবং হিয়ারিং ডিসঅর্ডার—এই সমস্ত ক্ষেত্রেই ইএনটি-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মণিপাল স্কাল বেস ইনস্টিটিউট বিভিন্ন স্পেশালিটির প্রয়োজনীয় এক্সপার্টিজকে একসঙ্গে নিয়ে আসছে, যাতে এই ধরনের কেসকে আরও কমপ্রিহেনসিভভাবে ইভ্যালুয়েট করা যায় এবং রোগীর জন্য সঠিক ট্রিটমেন্ট পাথওয়ে নির্ধারণ করা যায়। এর মাধ্যমে অ্যাডভান্সড ইএনটি এবং স্কাল বেস কেয়ারের অ্যাক্সেস আরও শক্তিশালী হবে এবং রোগীরা বিভিন্ন স্পেশালিটির মধ্যে কো-অর্ডিনেটেড ডিসিশন-মেকিং-এর সুবিধা পাবেন।”
ডাঃ অমিতাভ রায়, কনসালট্যান্ট – ইএনটি অ্যান্ড ককলিয়ার ইমপ্লান্ট সার্জন, মণিপাল হাসপাতাল ইএম বাইপাস, বলেন, “ল্যাটেরাল স্কাল বেস সার্জারি-তে হিয়ারিং, ব্যালান্স এবং ফেসিয়াল মুভমেন্ট নিয়ন্ত্রণকারী গুরুত্বপূর্ণ স্ট্রাকচারের খুব কাছাকাছি সার্জারি করতে হয়। তাই এই ধরনের সার্জারির ক্ষেত্রে প্রিসিশন এবং মাল্টিডিসিপ্লিনারি প্ল্যানিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। মণিপাল স্কাল বেস ইনস্টিটিউট-এ অ্যাডভান্সড ল্যাটেরাল স্কাল বেস সার্জারি-র সঙ্গে কমপ্রিহেনসিভ হিয়ারিং কেয়ার এবং ইমপ্লান্টোলজি-র পরিষেবা দেওয়া হবে, যার মধ্যে প্রয়োজন অনুযায়ী ককলিয়ার ইমপ্লান্ট-ও থাকবে। এই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের মাধ্যমে আমরা জটিল ডিজিজের পাশাপাশি রোগীর ফাংশনাল হিয়ারিং নিডস-এর দিকটিও পার্সোনালাইজড ট্রিটমেন্ট এবং রিহ্যাবিলিটেশনের মাধ্যমে গুরুত্ব দিয়ে দেখতে পারব।”
ডাঃ হর্ষ জৈন, সিনিয়র কনসালট্যান্ট – নিউরোসার্জারি, মণিপাল হাসপাতাল ইএম বাইপাস, বলেন, “স্কাল বেস নিউরোসার্জারির অন্যতম টেকনিক্যালি ডিমান্ডিং এরিয়া। কারণ এটি ব্রেন, মেজর ব্লাড ভেসেল এবং গুরুত্বপূর্ণ ক্র্যানিয়াল নার্ভের খুব কাছাকাছি অবস্থিত। তাই জটিল স্কাল বেস সার্জারির ক্ষেত্রে মেটিকিউলাস প্ল্যানিং এবং নিউরোসার্জারি ও ইএনটি-এর মধ্যে ক্লোজ কো-অর্ডিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজন অনুযায়ী অন্যান্য স্পেশালিটিকেও এই ট্রিটমেন্টে যুক্ত করা হয়। মণিপাল স্কাল বেস ইনস্টিটিউট এই ধরনের কো-অর্ডিনেশনের জন্য একটি ডেডিকেটেড প্ল্যাটফর্ম তৈরি করছে। এর মাধ্যমে আমরা কমপ্লেক্স কেসগুলিকে একসঙ্গে ইভ্যালুয়েট করতে, আরও প্রিসাইজভাবে ইন্টারভেনশনের পরিকল্পনা করতে এবং রোগীদের এক ছাদের নিচে অ্যাডভান্সড স্কাল বেস সার্জিক্যাল এক্সপার্টিজের অ্যাক্সেস দিতে পারব।”
ডাঃ হর্ষ ধর, সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড এইচওডি, হেড অ্যান্ড নেক, সার্জিক্যাল অনকোলজি, মণিপাল হাসপাতাল ইএম বাইপাস, বলেন, “স্কাল বেস টিউমার বিশেষভাবে চ্যালেঞ্জিং হতে পারে, কারণ টিউমারের লোকেশন এবং এক্সটেন্টের উপর নির্ভর করে একাধিক গুরুত্বপূর্ণ অ্যানাটমিক্যাল স্ট্রাকচার জড়িত থাকতে পারে। কিছু ক্ষেত্রে সার্জিক্যাল এবং অনকোলজিক্যাল এক্সপার্টিজের সমন্বয়েরও প্রয়োজন হয়। মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে আমরা টিউমারকে বিভিন্ন ক্লিনিক্যাল পার্সপেক্টিভ থেকে ইভ্যালুয়েট করতে পারি এবং প্রতিটি রোগীর জন্য একটি ইন্টিগ্রেটেড ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি তৈরি করতে পারি। মণিপাল স্কাল বেস ইনস্টিটিউট এই কো-অর্ডিনেটেড মডেলকে আরও শক্তিশালী করবে এবং ইএনটি, নিউরোসার্জারি এবং সার্জিক্যাল অনকোলজিকে জটিল স্কাল বেস এবং হেড অ্যান্ড নেক টিউমারের চিকিৎসায় আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার সুযোগ দেবে।”
ইনস্টিটিউটে রোগীর কন্ডিশন অনুযায়ী মাল্টিডিসিপ্লিনারি ইভ্যালুয়েশন, ডিটেইলড ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট, ইন্ডিভিজুয়ালাইজড ট্রিটমেন্ট প্ল্যানিং এবং অ্যাডভান্সড সার্জিক্যাল ম্যানেজমেন্ট-এর উপর গুরুত্ব দেওয়া হবে। বিভিন্ন স্পেশালিটির বিশেষজ্ঞদের একসঙ্গে নিয়ে কাজ করার মাধ্যমে কমপ্লেক্স কেসের ক্ষেত্রে আরও ভালো কো-অর্ডিনেশন এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে। একইসঙ্গে রোগীর চিকিৎসার শুরু থেকে ফলো-আপ পর্যন্ত একটি কমপ্রিহেনসিভ কেয়ার নিশ্চিত করার লক্ষ্য থাকবে।
মণিপাল স্কাল বেস ইনস্টিটিউট চালুর মাধ্যমে মণিপাল হাসপাতাল ইএম বাইপাস কলকাতা এবং ইস্টার্ন ইন্ডিয়ার রোগীদের জন্য কমপ্লেক্স স্কাল বেস, ইএনটি, নিউরোসার্জিক্যাল, অনকোলজিক্যাল এবং হিয়ারিং-রিলেটেড কন্ডিশনের ক্ষেত্রে অ্যাডভান্সড এক্সপার্টিজের অ্যাক্সেস আরও শক্তিশালী করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল।

