কলকাতা ২৬ সেপ্টেম্বর ২০২৬:Digi Healthcare Wellness আপনার এবং আপনার পরিবারের সুস্থ জীবনযাপনের পথে নির্ভরযোগ্য, প্রাসঙ্গিক ও সহজবোধ্য স্বাস্থ্য তথ্যের এক আধুনিক ডিজিটাল পোর্টাল। বিশেষজ্ঞ চিকিৎসকদের মূল্যবান মতামত, রোগ প্রতিরোধ ও সচেতনতার তথ্য, জীবনযাপন ও পুষ্টি-সংক্রান্ত কার্যকর টিপস, চিকিৎসা বিজ্ঞানের সাম্প্রতিক খবর এবং গুরুত্বপূর্ণ হেলথ আপডেট সবকিছু একসঙ্গে তুলে ধরি আমরা। আমাদের লক্ষ্য শুধু তথ্য দেওয়া নয়, সঠিক সময়ে সঠিক তথ্যের মাধ্যমে সচেতনতা তৈরি করা এবং স্বাস্থ্যকর সিদ্ধান্ত গ্রহণে মানুষকে সহায়তা করা। কারণ সুস্থতা শুধু চিকিৎসার বিষয় নয় এটি সচেতন জীবনযাপনের প্রতিদিনের অভ্যাস। তাই এক কথায় আপনার সুস্থতার বিশ্বস্ত ডিজিটাল পোর্টাল হলাম আমরা।
ভাবনা-
দুর্গাপুজো বাঙালির আবেগ, সংস্কৃতি ও মিলনের উৎসব। কিন্তু এই বিপুল জনস্পৃক্ততার মধ্যে লুকিয়ে রয়েছে আরও একটি সম্ভাবনা সমাজের বৃহত্তর অংশের কাছে স্বাস্থ্য, সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ। সেই ভাবনাকে কেন্দ্র করেই Digi Healthcare Wellness শারদ স্বীকৃতিস্বাস্থ্য সুরক্ষা সম্মান ২০২৬ এর পথচলা। এটি শুধুমাত্র একটি সম্মাননা কর্মসূচি নয়, উৎসবকে একটি সচেতন, অংশগ্রহণমূলক ও জনকল্যাণমুখী সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত করার একটি প্রয়াস। এর মাধ্যমে স্বাস্থ্যক্ষেত্রের প্রতিষ্ঠান, চিকিৎসক, হাসপাতাল, নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার, স্বাস্থ্য ও সুস্থতা পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান, কর্পোরেট সংস্থা, পুজো কমিটি, সংবাদমাধ্যম
এবং সাধারণ মানুষের মধ্যে একটি অর্থবহ সংযোগ গড়ে তোলার ভাবনাও বিদ্যমান। কারণ স্বাস্থ্যসচেতনতা কোনও একক প্রতিষ্ঠান বা নির্দিষ্ট সময়ের দায়িত্ব নয়ড়এটি একটি সম্মিলিত সামাজিক অঙ্গীকার।
এই ভাবনার ধারাবাহিকতায় Digi Healthcare Wellness শারদ স্বীকৃতি স্বাস্থ্য সুরক্ষা সম্মান ২০২৬ স্বাস্থ্য সচেতনতা, সামাজিক অংশগ্রহণ ও ইতিবাচক উদ্যোগকে সামনে এনে একটি বৃহত্তর কমিউনিটি মুভমেন্টের বার্তা বহন করবে।
উদ্দেশ্য-
তাদের মূল উদ্দেশ্য হল দুর্গাপুজোকে স্বাস্থ্যসচেতনতার একটি শক্তিশালী সামাজিক মঞ্চ হিসেবে তুলে ধরা এবং পুজো কমিটি ও ক্লাবগুলির বছরভর ইতিবাচক উদ্যোগকে বৃহত্তর সমাজের সামনে তুলে আনা। রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা, পরিচ্ছন্নতা, পরিবেশ রক্ষা, জনকল্যাণ এবং বিভিন্ন স্বাস্থ্যসচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে যে কমিটি ও সংগঠনগুলি সারাবছর মানুষের পাশে দাঁড়াচ্ছে, তাদের কাজকে স্বীকৃতি ও উৎসাহ দেওয়ার পাশাপাশি আরও বেশি সামাজিক অংশগ্রহণের পরিবেশ তৈরি করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
লক্ষ্য-
তাদের লক্ষ্য হল কীভাবে একটি প্যান্ডেলের সচেতনতামূলক বার্তা আরও বহু মানুষের কাছে পৌঁছাতে পারে।
এই উদ্যোগের নেপথ্যে যাঁরা-
ডা. সিরাজ আহমেদ
ডা. প্রবীর ভৌমিক
ডা. ইন্দ্রাণী প্রামাণিক
ডা. সুব্রত সাহা রায়
ডা. সুশান্ত মাইতি
ডা. দেবজ্যোতি দাস
ডা. বিনায়ক রায়
ডা. ডালিয়া চ্যাটার্জি
ডা. অভিরূপ সাহা রায়
ডা. সঞ্চয়ন মণ্ডল
ডা. সুপ্রিয় সাহা
প্রোঃ ডাঃ দেবর্ষি দে
লেখক পুলক রায়
উৎসব থেকে সচেতনতা, সচেতনতা থেকে অংশগ্রহণ, আর অংশগ্রহণ থেকে সুস্থ সমাজ
এই ধারাবাহিক পথচলাই Digi Healthcare Wellness।শারদ স্বীকৃতি স্বাস্থ্য সুরক্ষা সম্মান ২০২৬-এর মূল অঙ্গীকার।

