এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস ‘খুশিওঁ কা সিজন’-এর মাধ্যমে উৎসবের আমেজ নিয়ে এসেছে, থাকছে দৈনিক গোল্ড কয়েন, ক্যাশব্যাক, ফি ওয়েভার এবং সিনেমার টিকিট

২8 অক্টোবর ২০২৬: শীর্ষস্থানীয় নন-ব্যাংকিং আর্থিক সংস্থা (এনবিএফসি) এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (এইচডিবিএফএস) তাদের ‘খুশিয়ো কা সিজন’ ক্যাম্পেনের অধীনে উৎসবের অফার লঞ্চ করল, যা উৎসবের মরসুমে যোগ্য গ্রাহকদের অতিরিক্ত সুবিধা প্রদান করবে।
‘হর রোজ গোল্ড জিতো’ অফারের, ক্যাম্পেন চলাকালীন দেশব্যাপী একজন যোগ্য গ্রাহক প্রতিদিন ১ গ্রাম, ২৪-ক্যারেট (৯৯৫ বিশুদ্ধতা) সোনার মুদ্রা জিতবেন। এই অফারটি পার্সোনাল লোন, বিজনেস লোন, প্রপার্টির বিপরীতে লোন এবং এন্টারপ্রাইজ বিজনেস লোন গ্রহণকারী গ্রাহকদের জন্য প্রযোজ্য। অফারটি ৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর, ২০২৬ পর্যন্ত বৈধ।
একটি পৃথক উৎসব অফারের অংশ হিসেবে, যে সকল গ্রাহক একই সময়ে এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস থেকে গোল্ড লোন গ্রহণ করবেন, তাঁরা বিনামূল্যে সিনেমার টিকিট ভাউচার পাওয়ার যোগ্য হবেন। লোন বিতরণের ১০ কার্যদিবসের মধ্যে ভাউচারগুলি গ্রাহকের নিবন্ধিত মোবাইল নম্বর এবং/অথবা ইমেল ঠিকানায় পাঠানো হবে।
প্রতি উৎসবের মরসুমে এইচডিবি-র ক্যাশব্যাক প্রোগ্রামটি অত্যন্ত প্রত্যাশিত এবং সমাদৃত হয়। এই প্রোগ্রামটি আপনার নিকটবর্তী কনজিউমার ইলেকট্রনিক্স ডিলারশিপগুলিতে চালু আছে। এই বছর প্রোগ্রামটির পরিপূরক হিসেবে, গ্রাহকরা যখন সম্পত্তির বিপরীতে ঋণের জন্য আবেদন করেন, তখন আবেদন ফি মওকুফ করা হয়েছে। এটি ঋণের চাহিদা মেটাতে এই ধরনের অর্থায়ন সম্পর্কে বৃহত্তর সচেতনতা তৈরিতে সাহায্য করবে।
এই ক্যাম্পেনটি উৎসবের মরসুমে গ্রাহকদের অতিরিক্ত সুবিধা প্রদানের পাশাপাশি ঋণকে সহজলভ্য ও সুবিধাজনক করার ক্ষেত্রে এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস-এর মনোযোগকে প্রতিফলিত করে। এর ঋণ সমাধান এবং গ্রাহক-কেন্দ্রিক উদ্যোগের মাধ্যমে, সংস্থাটি স্পষ্ট নির্দেশনা এবং সুবিধাজনক পরিষেবা দিয়ে গ্রাহকদের আর্থিক চাহিদা মেটাতে সহায়তা করার লক্ষ্য রাখে।
এই ক্যাম্পেন সম্পর্কে বলতে গিয়ে, এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস-এর চিফ ডেটা অফিসার অ্যান্ড অ্যানালিটিক্স, আনন্দ ভাটিয়া বলেন, “এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস-এ আমাদের লক্ষ্য হলো একটি নির্ভরযোগ্য অংশীদার হওয়া, যা গ্রাহকদের আরও বেশি আত্মবিশ্বাস ও সুবিধার সাথে ঋণ পেতে সাহায্য করে। ‘খুশিয়ো কা সিজন’-এর মাধ্যমে আমরা এমন একজন অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ, যিনি গ্রাহকদের জীবনে আনন্দ ছড়িয়ে দেন এবং এর ফলে একটি মূল্যবান সম্পর্ক বজায় রাখেন।”
অফার এবং যোগ্যতার শর্তাবলী সম্পর্কে আরও তথ্যের জন্য গ্রাহকরা তাদের নিকটতম এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস শাখা বা প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারেন, www.hdbfs.com ওয়েবসাইট দেখতে পারেন, অথবা কোম্পানির অ্যাপ ব্যবহার করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *