~KFC-র ‘উৎসবের ভুরিভোজ’ অফারের সাথে উদযাপন করুন এবং ৪৫% পর্যন্ত সাশ্রয় করুন~
~শুধুমাত্র সীমিত সময়ের জন্য পশ্চিমবঙ্গ জুড়ে উপলব্ধ~
~নিয়ে আসা হয়েছে নতুন লিমিটেড এডিশন ‘ক্রিস্পি চিকেন মোমো’, যাতে রয়েছে জুসি চিকেন, কড়া মশলা, KFC-র সিগনেচার ক্রাঞ্চ এবং চিলি গার্লিক চাটনি~
আবারও সেই সময় এসে গেছে—আনন্দ-উল্লাস, বন্ধু-বান্ধব ও পরিবারের সাথে সময় কাটানো, অফুরন্ত আড্ডা এবং অবশ্যই দারুণ সব খাবার।
এই উৎসবের মরসুমে, KFC ইন্ডিয়া তাদের বিশেষ ‘উৎসবের ভুরিভোজ’ অফারের মাধ্যমে উদযাপনে যোগ করতে চলেছে এক দারুণ ও সুস্বাদু মাত্রা। পশ্চিমবঙ্গের গ্রাহকরা ২৫শে অক্টোবর পর্যন্ত বিভিন্ন ‘পুজো স্পেশাল’ অফারের সুবিধা নিতে পারবেন এবং ৪৫% পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। ১৪৯ টাকা থেকে শুরু হওয়া ‘উৎসবের ভুরিভোজ’ মেনুতে রয়েছে ‘হট অ্যান্ড ক্রিস্পি চিকেন’, ‘বোনলেস চিকেন স্ট্রিপস’, ‘চিকেন ক্রিস্পার’, ‘রাইস বোলজ’-এর মতো জনপ্রিয় সব খাবার।
এই উৎসবের মরসুমে KFC নিয়ে আসছে একেবারে নতুন ‘ক্রিস্পি চিকেন মোমো’। মোমোর প্রতি ভারতীয়দের ভালোবাসায় এক নতুন মাত্রা যোগ করছে এই ‘ক্রিস্পি চিকেন মোমো’, যেখানে জুসি চিকেন, হার্বস ও মশলার সাথে রয়েছে KFC-র সিগনেচার ক্রাঞ্চের সংমিশ্রণ। প্রতিটি মোমো KFC-র আইকনিক কোটিং-এর আদলে তৈরি একটি মুচমুচে সোনালী আস্তরণে মোড়ানো থাকে, যার ফলে বাইরের অংশটি হয় মুচমুচে এবং ভেতরটা থাকে রসালো ও সুস্বাদু। মোমোর সাথে পরিবেশন করা চিলি গার্লিক চাটনি প্রতিটি কামড়ে যোগ করে এক ঝাল ও সুস্বাদু স্বাদ।
১৯৯ টাকা থেকে শুরু হওয়া এই নতুন ‘ক্রিস্পি চিকেন মোমো’ পশ্চিমবঙ্গের নির্বাচিত KFC রেস্তোরাঁগুলিতে পাওয়া যাচ্ছে। প্যান্ডেল ঘোরার মাঝে চটজলদি কিছু খাওয়া হোক কিংবা গভীর রাতের আড্ডার সঙ্গী—কেএফসি-র নতুন এই আয়োজন মোমো-প্রেমীদের জন্য তাদের অতি প্রিয় খাবারটি উপভোগ করার এক নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে।
তাহলে আর দেরি কেন? এই উৎসবের মরসুমে কেএফসি-র ‘উৎসবের ভুরিভোজ’ অফার এবং একেবারে নতুন ‘ক্রিস্পি চিকেন মোমো’-র সাথে প্রতিটি মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলুন।
রেস্তোরাঁয় বসে খাওয়ার (ডাইন-ইন) বা খাবার সঙ্গে নিয়ে যাওয়ার (টেকঅ্যাওয়ে) জন্য আপনার নিকটস্থ কেএফসি আউটলেটে চলে আসুন। রেস্তোরাঁয় বসে খাওয়ার সময় লাইনে দাঁড়ানো এড়াতে কেএফসি অ্যাপের মাধ্যমে আগে থেকেই অর্ডার (প্রি-অর্ডার) করতে পারেন। এছাড়া কেএফসি অ্যাপ, ওয়েবসাইট (https://online.kfc.co.in/) বা জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমেও আপনি অর্ডার করতে পারেন।

