মহাসমারহে পালিত হলো গনেশ পুজো

নিজস্ব প্রতিবেদন, কলকাতা:* গণেশ পুজো উদ্বোধনের মঞ্চ থেকে উঠে এলো রাজ্য রাজনীতির প্রসঙ্গ। পশ্চিমবঙ্গে গণেশ পুজোর বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন করা হলে উদ্বোধক রাজ্য কমিটির সদস্য দেবাশীষ পাইনের। তিনি বলেন গণেশ পুজোর প্রতি মানুষের আগ্রহ আগে থেকেই ছিল, কিন্তু বিগত সরকারের আমলে নানা বাধা-নিষেধের কারণে তা প্রকাশ্যে করা সম্ভব হতো না।রাজ্য কমিটির সদস্য দেবাশীষ পাইন আরো…

Read Full News

*TCS InQuizitive 2026-এর কলকাতা পর্ব জয় করল দিল্লি পাবলিক স্কুল

TCS-এর এই প্রধান কুইজ প্রতিযোগিতাটি সারা ভারত থেকে তরুণ মেধাবীদের একত্রিত করে; এটি তাদের সমালোচনামূলক চিন্তাভাবনা, উদ্ভাবনী মানসিকতা এবং জাতীয় মঞ্চে নিজেদের জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটানোর চ্যালেঞ্জ জানায়। কলকাতা, ২৩ সেপ্টেম্বর ২০২৬: তথ্যপ্রযুক্তি পরিষেবা, পরামর্শদান এবং ব্যবসায়িক সমাধানের ক্ষেত্রে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) (BSE: 532540, NSE: TCS) তাদের প্রধান আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতা ‘TCS…

Read Full News

পশ্চিমবঙ্গের কৃষি বিপণন ও পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের মাননীয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ পূর্বাঞ্চলে ভোজ্য তেল ভ্যালু চেইন শক্তিশালী করার লক্ষ্যে NDDB-এর উদ্যোগের সূচনা করলেন

কলকাতা, ২৩ সেপ্টেম্বর ২০২৬: পশ্চিমবঙ্গের কৃষি বিপণন এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলকাতার নিউ টাউনে অবস্থিত আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে পূর্বাঞ্চলে ভোজ্য তেলের ভ্যালু চেইন শক্তিশালী করার লক্ষ্যে এনডিডিবি (NDDB)-র একটি উদ্যোগের সূচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সমবায় এবং খাদ্য ও…

Read Full News

মাইল-অতিক্রান্ত দৌড়: ফিটনেস, শক্তি এবং আরও ভালো দৌড়ানোর মানসিকতা নিয়ে একজন রানিং কোচের পরামর্শ

৫ কিমি থেকে ২৫ কিমি—’টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ২০২৬’-এর আগে প্রশিক্ষণ, পুষ্টি, শরীর পুনরুদ্ধারের প্রক্রিয়া (রিকভারি) এবং দৌড়ের দিনের প্রস্তুতির বিষয়ে ব্যবহারিক পরামর্শ। কলকাতা, ২২ সেপ্টেম্বর ২০২৬: রবিবার, ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ২০২৬’ (ওয়ার্ল্ড অ্যাথলেটিকস-এর প্রথম ‘গোল্ড লেবেল’ ২৫ কিমি দৌড়)-এর জন্য যখন দৌড়বিদরা প্রস্তুতি নিচ্ছেন, তখন মনে…

Read Full News

গীতা থেকে মহাভারত – ১৮ সংখ্যার তাৎপর্যে ১৮ কুণ্ডে মহাযজ্ঞ, বিশ্বশান্তির বার্তা কানমারিতে

গীতার রয়েছে ১৮টি অধ্যায়। মহাভারত বিভক্ত ১৮টি পর্বে। হিন্দু ধর্মীয় ঐতিহ্যে রয়েছে ১৮টি মহাপুরাণের উল্লেখ। আবার মহাভারতের ধর্মযুদ্ধও ১৮ দিন ধরে চলেছিল। সেই ১৮ সংখ্যার মধ্যেই জ্ঞান, ধর্ম, সত্য এবং ধর্ম প্রতিষ্ঠার প্রতীকী তাৎপর্য তুলে ধরতে একসঙ্গে ১৮টি কুণ্ডে বিশ্বশান্তির আহ্বানে মহাযজ্ঞ করলেন ১৮ জন সন্ন্যাসী। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ব্লকের কানমারী বাজারে অনুষ্ঠিত হল…

Read Full News

সৌভিক পণ্ডিতের কাহিনী অবলম্বনে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ‘অদিকা প্রোডাকশনস’-এর হাত ধরে নির্মিত হতে চলেছে বাংলা কাহিনীচিত্র ‘রাহু’

কলকাতা (২০ সেপ্টেম্বর ‘২৬):- সৌভিক পণ্ডিতের কাহিনী অবলম্বনে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ‘অদিকা প্রোডাকশনস’-এর হাত ধরে নির্মিত হতে চলেছে বাংলা কাহিনীচিত্র ‘রাহু’। চলচ্চিত্র প্রযোজনা সংস্থার নিজস্ব কার্যালয়ে আজ এক সাংবাদিক সম্মেলন করে ‘রাহু’-র প্রযোজক আদিত্য অশোক জানান, “সৌভিক পণ্ডিত-এর সুদক্ষ নির্দেশনায় নির্মিত হতে চলেছে বাংলা কাহিনীচিত্র ‘রাহু’। সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে ‘রাহু’-র নির্দেশক সৌভিক পণ্ডিত জানিয়েছেন,…

Read Full News

যত দ্রুত জানবেন, তত বেশি কিছু করতে পারবেন: ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগ দ্রুত শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরছে ‘অনন্ত’ (Annantaa)

কলকাতা, ২১ সেপ্টেম্বর, ২০২৬: বিশ্ব আলঝেইমার্স দিবস উপলক্ষে ‘অনন্ত’ (Annantaa) জ্ঞানীয় বা বুদ্ধিবৃত্তিক পরিবর্তনগুলো দ্রুত শনাক্ত করা এবং সময়মতো ডিমেনশিয়া রোগ নির্ণয়ের গুরুত্বের ওপর জোর দিচ্ছে। এ বছরের বিশ্বব্যাপী প্রতিপাদ্য বিষয়—”যত দ্রুত জানবেন, তত বেশি কিছু করতে পারবেন: ডিমেনশিয়া শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ”—এর সাথে সামঞ্জস্য রেখেই এই উদ্যোগটি নেওয়া হয়েছে। এই উদ্যোগটি ডিমেনশিয়াকে জনস্বাস্থ্যের একটি ক্রমবর্ধমান…

Read Full News

‘হেল্পিং হ্যান্ড’-এর উদ্যোগে কলকাতায় সফলভাবে সম্পন্ন হল ‘নুমায়িশ ২০২৬’

কলকাতা, ২১ সেপ্টেম্বর : ‌২০১৪ সালে একঝাঁক স্কুলপড়ুয়া কিশোর-কিশোরীর মোমবাতি মিছিল থেকে জন্ম নেওয়া সামাজিক সংস্থা ‘হেল্পিং হ্যান্ড’ সফলভাবে আয়োজন করল তাদের ফ্ল্যাগশিপ চ্যারিটেবল প্রর্দশনী ‘নুমায়িশ ২০২৬’। গত ১৯ ও ২০ সেপ্টেম্বর কলকাতার রবীন্দ্র সরোবরের ‘গ্যালারি গোল্ড’-এ দুই দিনব্যাপী এই প্রদর্শনী ও বিক্রি মেলা অনুষ্ঠিত হয়। হাতে তৈরি করা চকলেট, নিমকি, ঘর সাজানোর বিভিন্ন জিনিস,…

Read Full News

প্রান্তিকস্তরে দ্রুত বিচার পৌঁছে দিতে হলদিয়ায় মিডিয়েশন নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন

শনিবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া কুমার চন্দ্র জানা অডিটোরিয়ামে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন এবং কনসিলিয়েশন কমিটির পরিচালনায় মিডিয়েশন নিয়ে সচেতনতা শিবির আয়োজিত হয়।উক্ত শিবিরের সহযোগিতায় ছিলেন জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ । সুপ্রিম কোর্টের মিডিয়েশন ফর দ্য নেশ্যন ৩.০ প্রজেক্টের অধীনে ‘মাইক্রো লেভেল মিডিয়েশন এওয়ারনেশ প্রোগ্রাম’ শিরোনামে শিবিরে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন দুই বিচারপতি মাননীয়…

Read Full News

রাধাষ্টমীতে বাগবাজার গৌড়ীয় মঠে সন্ধ্যারতিতে মুখ্যমন্ত্রী

রাধাষ্টমী মহোৎসব উপলক্ষে কলকাতার বাগবাজারে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ প্রতিষ্ঠিত শ্রী গৌড়ীয় মঠে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সন্ধ্যায় গৌড়ীয় মঠে পৌঁছে রাধারানীর দর্শন করেন তিনি। এরপর মন্দিরে আয়োজিত সন্ধ্যারতিতে অংশ নিয়ে প্রার্থনায় সামিল হন মুখ্যমন্ত্রী।রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে গৌড়ীয় মিশনের উদ্যোগে এবছর ১০৭তম বর্ষে পদার্পণ করেছে রাধাষ্টমী মহোৎসব।…

Read Full News