দুর্গাপূজার প্রাণ ঢাকিরা, এ বার হৃদয়রক্ষার প্রহরী – মণিপাল হাসপাতালের সিপিআর প্রশিক্ষণে অনন্য উদ্যোগ
কলকাতা, ২২শে সেপ্টেম্বর, ২০২৫: ভৌগোলিক সীমানা পেরিয়ে বাঙালিরা ইতিমধ্যেই দিন গুনছে, অধীর আগ্রহে অপেক্ষা করছে দুর্গাপুজোর আনন্দে ডুবে যাওয়ার জন্য। ভারতের প্রাচীনতম রেডিও অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী-তে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর কণ্ঠে দেবীপক্ষের আগমনী ঘোষণা হয়ে গেছে। এ শহরের প্রতিটি অলিতে-গলিতে ধুনুচি নাচের সঙ্গে তাল মিলিয়ে বাজতে প্রস্তুত ঢাকের বাদ্য। ঢাকের তালে প্রাণ পায় দুর্গাপুজো, আর প্রতিটি ভক্তের…

