আসক্তি থেকে আশা: ডিসান হাসপাতালের “মাই লাস্ট সিগারেট” উদ্যোগে তামাক ছাড়ার যাত্রায় সহায়তার হাত
কলকাতা, ৩০ মে ২০২৫: বিশ্ব তামাকবিরোধী দিবসের আগের দিন ডিসান হাসপাতাল চালু করল এক বিশেষ কর্মসূচি — “মাই লাস্ট সিগারেট”। এই উদ্যোগের লক্ষ্য, যারা ধূমপান বা অন্যভাবে তামাক ব্যবহার করছেন, তাঁদের সাহস আর সহানুভূতির সঙ্গে তামাক ছাড়তে সাহায্য করা। আগামী ৩১শে মে থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে। ডিসান বিশ্বাস করে, সুস্থ জীবন গড়তে শুধু চিকিৎসা…

