ডানকুনির ওয়্যারহাউস প্রকল্পের জন্য ১,০০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা অলকার্গো লজিস্টিকসের
কলকাতা: অলকার্গো লজিস্টিকস (Allcargo Logistics) পশ্চিমবঙ্গের ডানকুনিতে অবস্থিত ‘প্রথম ডিলমার্ক ইন্ডাস্ট্রিয়াল পার্ক’-এ একটি বিশাল ওয়্যারহাউস বা গুদামঘর তৈরির জন্য ১,০০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে। এই বিনিয়োগ রাজ্যের ওয়্যারহাউসিং ও লজিস্টিকস খাতের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ এবং এর ফলে শিল্প, পণ্য বিতরণ ও সাপ্লাই-চেইন বা সরবরাহ শৃঙ্খল সংক্রান্ত কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ডানকুনির অবস্থান…

